Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকার পোস্টাল এম্পলয়ীস এসোসিয়েশন ইনকের বর্ণিল উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: February 12, 2026 | 5:04 pm

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকার পোস্টাল এম্পলয়ীস এসোসিয়েশন ইনকের উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠেনের আয়োজন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রোববার উডসাইডের কুইন্স প্যালেসে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করা হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ এস গণির সভাপতিত্বে ও সোনিয়া সিরাজির উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স স্যোসাল এডাল্ট ডে কেয়ার সেন্টারের প্রেসিডেন্ট ও সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মোঃ আনিসুজ্জামান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও গাদুরা মর্টগেজের সিইও ভিনেট গাদুরা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাহফুজুল হক বলেন, প্রবাসের মাটিতেও কমিউনিটির সাথে সংযুক্ত থাকার একটা মাধ্যম এ পোস্টাল এম্পলয়ীস এসোসিয়েশন। যেখানে সাংস্কৃতিক চর্চারও একটা অবারিত সুযোগ রয়েছে। এছাড়া নিউইয়র্কের মত জায়গায় বাংলাদেশীদের পোস্টাল সেক্টরে যে সুদৃঢ অবস্থান তা বাংলাদেশীদের জন্য গর্বের বলেও উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ এস গণি বলেন, এই সংগঠনটির মূল লক্ষ্য প্রবাসে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করা। ইতোমধ্যে সংগঠনের সদস্য সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। তিনি আরও জানান, পোস্ট অফিসে কর্মরত বাংলাদেশিদের চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় ছাড়াও পারিবারিক ও সামাজিক সমস্যায় সংগঠনটি পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীরা সংগীত ও নৃত্যের তালে অনুষ্ঠানকে আরও আনন্দঘন করে তুলেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ