নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
Screenshot
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৩ আগস্ট যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষে আহত একজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগামী ডিসেম্বররে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন-৩ ডিসেম্বর ২০২৬ এর সফরসঙ্গী হওয়ার শপথ গ্রহণ ও প্রস্তুতি সভাকে কেন্দ্র করে নবান্ন রেস্ট্রেরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে নিউইয়র্ক মহানগর আওয়ামী-লীগ। এ অনুষ্ঠানে শো ডাউনকে কেন্দ্রকরেই সোমবারের সংঘর্ষের সূত্রপাত। দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। রাত সাড়ে নয়টার দিকে প্রায় আধাঘন্টাব্যপী এ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জাকির হোসেন নামে একজনকে আটক করা হয়। সংঘর্ষে আহত শিহাব মাহমুদকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং গ্রেফতার ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

