Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ‘আমন্ত্রণপত্র’ ও শুধুমাত্র আমন্ত্রিত ‘অতিথি-তালিকার’ ভিত্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: August 13, 2026 | 8:42 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে বাংলাদেশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিপ্রেক্ষিতে ‘আমন্ত্রণপত্র’ ও শুধুমাত্র আমন্ত্রিত ‘অতিথি-তালিকার’ ভিত্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস‍্যুলেটের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, গত ৭ আগস্ট বাংলাদেশ কনস্যুলেট নিউ ইয়র্ক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠান চলাকালীন এক থেকে দেড় মিনিট স্থায়ী একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এরপর অনুষ্ঠিতটি চমৎকারভাবে পরিচালিত ও শেষ হয়।

সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্ক কনস‍্যুলেটের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, গত ৭ আগস্ট নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনকালে আমন্ত্রিত অতিথি জনাব নূর হোসেন প্রামাণ্যচিত্রের একটি বিষয়ে ভিন্নমত ব্যক্ত করেন। তার বিপরীতে আমন্ত্রিত অতিথিদের আরও দু’একজন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ জন্য কনস্যুলেট দুঃখ প্রকাশ করছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে কনসাল জেনারেল ১০ আগস্ট দুপুরে নূর হোসেনকে কনস্যুলেটে আমন্ত্রণ জানান এবং উদ্ভূত ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ জন্য দুঃখ প্রকাশ করেন।
কনস্যুলেট মনে করে, মতপ্রকাশের স্বাধীনতা একটি সর্বজনীন ও মৌলিক অধিকার। কোনো মতামতের সঙ্গে একমত বা ভিন্নমত পোষণ করা স্বাভাবিক; তবে সকলের মতপ্রকাশের অধিকারকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনস্যুলেট মতপ্রকাশের স্বাধীনতার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং এ অধিকারটির মর্যাদা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
একই সঙ্গে, রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানের সৌহার্দ্যপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়টিও কনস্যুলেট অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে কনস্যুলেট প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের কাছ থেকেও সংযম, দায়িত্বশীলতা ও সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
এ লক্ষ্যে, ভবিষ্যতে কনস্যুলেটের আয়োজিত অনুষ্ঠানসমূহে ‘আমন্ত্রণপত্র’ ও শুধুমাত্র আমন্ত্রিত ‘অতিথি-তালিকার’ ভিত্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, অনুষ্ঠানের সুষ্ঠু, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে।
কনস্যুলেট আশা করে, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে ভবিষ্যতেও সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ