নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০২৬: ব্রঙ্কস থেকে কুনু-ফিরোজ পরিষদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে কুনু-ফিরোজ পরিষদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করা হয়। সভায় কুনু-ফিরোজ পরিষদের ব্রঙ্কস ব্যুরো নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
বাংলাবাজার জামে মসজিদের ইমাম-খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড এর সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং জামিল আনসারি ও মাইনুদ্দিন নটুর যৌথ সঞ্চালনায় কুনু-ফিরোজ সমর্থক গোষ্ঠী ব্রঙ্কস আয়োজিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া, বাবুল চৌধুরী, আনোয়ার হোসেন, মইনুল ইসলাম, রুহুল আমিন সিদ্দিকী, দুলাল বেহেদু, মনজুর চৌধুরী জগলু, মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বেলাল ইসলাম, মীর মারফত উল্লাহ সুমন, ফুল মিয়া, মোহাম্মদ সোলায়মান, ফারুক চৌধুরী, নুরে আলম জিকু, শাহ সুফিয়ান, শফিকুর রহমান, প্রফেসর আব্দুল করিম, ইদ্রিছ আলী, জাবেদ উদ্দিন, আবুল কালাম ভূঁইয়া, নওশের আহমেদ, জাফর তালুকদার, মিয়া মোহাম্মদ আলতাফ, আহাদ মিয়া, সৈয়দ গৌছুল হোসেন, মোশতাকুর রহমান লিটন, আক্তারুজ্জামান হ্যাপী, মোঃ আলাউদ্দিন, এন ইসলাম মামুন, কাজী সুমন প্রমুখ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় কুনু-ফিরোজ পরিষদের ব্রঙ্কস ব্যুরো নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে রয়েছেন : চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, আহবায়ক আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু, সদস্য সচিব কৃষিবিদ মোঃ সোলায়মান, প্রধান সমন্বয়কারী লেইছ চৌধুরী।
সভায় কুনু-ফিরোজ পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে ব্রঙ্কস থেকে ৪ জনকে নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন প্রদানে বাছাই করা হয়। তারা হলেন: সৈয়দ গৌছুল হোসেন, জামিল আনসারি, মাইনুদ্দিন নটু ও কাজী সুমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচন শুধু একটি সংগঠনের নেতৃত্ব নির্বাচনের বিষয় নয়, এটি নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, অধিকার, মর্যাদা ও কল্যাণের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তারা যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রার্থীরা তাদের পরিকল্পনা, ভবিষ্যৎ কর্মসূচি এবং বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে সংগঠনের কর্মকান্ডে সম্পৃক্ত করা, কমিউনিটির ঐক্য সুদৃঢ় করা এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের মতে, ব্রঙ্কসে সভায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, সংগঠক, সমাজকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে নির্বাচনী কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা হল।
বক্তৃতা, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রচারণা আগামী দিনগুলোতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬ ঘিরে এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার মধ্য দিয়ে এখন সরগরম হয়ে ওঠছে বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকা
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

