Thursday, 6 August 2026 |
শিরোনাম
TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: March 16, 2026 | 7:19 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তর আমেরিকার ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীদের একমাত্র সংগঠন আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। ১১ মার্চ বুধবার জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী সহ কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট এর প্রাক্তন সিনেটর হিরাম মনসিরাত, এমেরাত এয়ার লাইন্স এর কমার্শিয়াল একাউনটেন্ট ম্যানেজার মোহাম্মদ ইলনোমান, কুয়েত এয়ার লাইন্স এর প্রতিনিধি রাডেসে দাবী এবং এয়ার ইন্ডিয়া প্রতিনিধি এনি খান।
অনুষ্ঠানের কনভেনর এর দায়িত্বে ছিলেন তপন মাসুদ-জাত ট্রাভেল। মেম্বার সেক্রেটারি-এএসএম মাইনুদ্দিন (পিন্টু)-এ্যাংকর ট্রাভেল। সভাপতিত্ব করেন মোহাম্মদ সেলিম হারুন-কর্ণফুলি ট্রাভেল ইনক্। সংগঠনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক-মাসুদ মোরশেদ-স্কাইল্যান্ড ট্রাভেল। ভাইস প্রেসিডেন্ট-মোহাম্মদ কে রহমান-রহমানিয়া ট্রাভেল, মোহাম্মদ এম রহমান-মেঘনা ট্রাভেল, আবুল কালাম আজাদ-নাবিলা এয়ার ট্রাভেল, নজরুল ইসলাম-ডিজিটাল এস্টোরিয়া, এ্যাডভাইজর-মোহাম্মদ বি উদ্দিন-ভাইস প্রেসিডেন্ট, গ্লোবাল ট্যুর এন্ড ট্রাভেল, এ্যাডভাইজর- জাফর ফেরদৌস, বাংলাদেশ ট্রাভেল, এক্সিকিউটিভ মেম্বার-রোকেয়া বেগম, নাজমা ট্রাভেল। ইফতার এর পর ডিনার এর আয়োজন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ