Sunday, 4 October 2026 |
শিরোনাম
BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে জবস এনওয়াইসি সেন্টার চালু: সরকারি চাকরির আবেদন থেকে সিভিল সার্ভিস পরীক্ষা—এক ঠিকানায় সহায়তা
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: October 4, 2026 | 6:08 pm

নিউজ২৪ইউএস.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু করেছে বাংলাদেশ সোসাইটি ইনক। গত ২ অক্টোবর জ্যামাইকায় সোসাইটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ব্রুকলিন শাখা ও সোসাইটির নিজস্ব কার্যালয়ে বাংলা স্কুল পরিচালিত হচ্ছে। নতুন শাখা চালুর মাধ্যমে নিউইয়র্কের আরও বেশি বাংলাদেশি পরিবারের সন্তানদের বাংলা ভাষা শেখার সুযোগ তৈরি হলো। একই সঙ্গে ভবিষ্যতে নগরীর অন্যান্য এলাকাতেও স্কুল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। এতে কার্যকরী পরিষদের কর্মকর্তা, ট্রাস্টি বোর্ডের সদস্য, সাবেক নেতৃবৃন্দ, আজীবন ও সাধারণ সদস্য, গণমাধ্যমকর্মী এবং শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।

মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ সোসাইটির ব্রুকলিন শাখা ও নিজস্ব কার্যালয়ে গত ১২ থেকে ১৫ বছর ধরে বাংলা স্কুল পরিচালিত হচ্ছে। জ্যামাইকায় তৃতীয় শাখা চালু হওয়াকে তিনি সোসাইটির কার্যক্রম সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন। এ উদ্যোগ বাস্তবায়নে স্কুলের পরিচালক সৈয়দ উল্লাহ, পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।

সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, বাংলা স্কুল প্রতিষ্ঠা ছিল তাদের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম বিষয়। নিউইয়র্কের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বাংলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, ব্রঙ্কসে নতুন শাখা চালুর প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে উডসাইডেও স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। শিশুদের নিয়মিত স্কুলে পাঠাতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সোসাইটির স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশুদের বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। নতুন প্রজন্ম যাতে মাতৃভাষা ও শিকড় থেকে বিচ্ছিন্ন না হয়, সে লক্ষ্যেই বাংলা স্কুল কাজ করছে। তাঁর মতে, এটি শুধু ভাষা শেখার প্রতিষ্ঠান নয়; বরং নতুন প্রজন্মের সাংস্কৃতিক পরিচয় ও শিকড়ের সঙ্গে সংযোগ তৈরির একটি মাধ্যম।

অনুষ্ঠানে ব্রুকলিন শাখার শিক্ষিকা ফারজিন রাখি কবির নিজের সন্তানদের বাংলা স্কুলে পড়ার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, তাঁর তিন সন্তানই বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুলের শিক্ষার্থী ছিল। বড় সন্তান স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ওয়াশিংটন ডিসিতে ফেডারেল চাকরিতে এবং দ্বিতীয় সন্তান নাসায় কর্মরত। ছোট সন্তান কাব্য কর্নেল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ছেন। জ্যামাইকা শাখার সাফল্য কামনা করেন তিনি।

জ্যামাইকা শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা রুমানা আফরোজ শিশুদের নিয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সোসাইটির নেতৃবৃন্দ জানান, ২০২৪ সালের নির্বাচনী অঙ্গীকারের ধারাবাহিকতায় জ্যামাইকায় তৃতীয় শাখা চালু করা হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যেই আরও দুটি বাংলা স্কুল চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের শেষপর্বে শিশুরা ‘অ, আ, ক, খ’ লেখা কার্ড ও ‘বাংলা স্কুল’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে মঞ্চের সামনে জড়ো হয়। আমেরিকান পতাকা হাতে তাদের উচ্ছ্বাসে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে সভাপতি আতাউর রহমান সেলিম, স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী, ট্রাস্টি বোর্ড ও কার্যকরী পরিষদের সদস্য এবং শিক্ষকদের উপস্থিতিতে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

আয়োজকেরা জানান, জ্যামাইকা শাখায় সপ্তাহে দুই দিন পাঠদান করা হবে। শিশুদের নিয়মিত স্কুলে আনা-নেওয়া ও পাঠদানে অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ