Thursday, 6 August 2026 |
শিরোনাম
TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: March 16, 2026 | 7:27 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী সিলেটবাসীর ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসাসিয়েশান অব আমেরিকার আয়োজনে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি শনিবার উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত এ মাহফিলে কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জালালাবাদ এসাসিয়েশান অব আমেরিকার সভাপতি মইনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ-এর সঞ্চালনায় ও কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরীর সার্বিক তত্তাবধানে আয়োজিত ইফতার সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও ধর্মীয় ও সামাজিক বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতারের পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে মহান ভাষা শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়, যেহেতু দিনটি ছিল ২১ ফেব্রুয়ারি—আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সভাপতি মইনুল ইসলাম তার বক্তব্যে বলেন, “জালালাবাদ এসোসিয়েশন সবসময় প্রবাসে ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই আগামী প্রজন্ম আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকুক।”
সংগঠনের সভাপতি মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই আয়োজন শুধু ইফতার নয়, এটি আমাদের মিলনমেলা—যেখানে আমরা ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করি।”
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা আয়োজকদের এমন সুন্দর ও সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। প্রবাসে ঐক্য, ধর্মীয় চেতনা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র এবারের ইফতার ও দোয়া মাহফিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ