Wednesday, 18 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে ‘চল চল ঢাকা চল’ স্লোগানে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের পথসভা নিউইয়র্কে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্মরণ সভায় ভার্চুয়ালি বক্তব্যে শেখ হাসিনা: তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন ও আবাহনী ক্রীড়া চক্রের অপূরণীয় ক্ষতি হয়েছে FORMER CATHOLIC SCHOOL CONTRACTOR INDICTED FOR FALSIFYING TIME SHEETS AND STUDENT PROGRESS REPORTS New York Attorney General James Announces Creation of AI Safety, Standards, Enforcement, and Transparency Unit PM’s Adviser Zahir Uddin Swapan seeks stronger UNDP and UNFPA partnership for Bangladesh’s development priorities বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে নিউইয়র্কে সমাবেশ: ‘চল চল ঢাকা চল’ স্লোগানে ডিসেম্বরে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবন নির্মাণে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা পাশের ফিউনারেল হোমসহ জমি কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে, এরপরই শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্মরণ সভায় ভার্চুয়ালি বক্তব্যে শেখ হাসিনা: তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন ও আবাহনী ক্রীড়া চক্রের অপূরণীয় ক্ষতি হয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: November 18, 2026 | 6:37 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : বাংলাদেশের প্রবীণ ক্রীড়া সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদের স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে আবাহনী ক্রীড়া চক্র ও শেখ কামাল স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা হারুনুর রশীদের দীর্ঘদিনের ক্রীড়া সংগঠন, আবাহনী প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, এমডির সভাপতিত্বে এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, ভারতে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফার, সাবেক জাতীয় অ্যাথলেট ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, আবাহনী ক্রীড়া চক্র যুক্তরাষ্ট্রের ওয়াহীদ কাজী এলিন, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা. এনামুল হক এবং জাহাঙ্গীর মজুমদার প্রমুখ।

ভার্চুয়াল বক্তব্যে শেখ হাসিনা বলেন, শেখ কামালের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে হারুনুর রশীদ ছিলেন নিরন্তর সহযোগী। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন ও আবাহনী ক্রীড়া চক্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। আবাহনী ক্রীড়া চক্র যাতে বহুজাতিক সমাজেও তার ঐতিহ্য ও কর্মকাণ্ড অক্ষুণ্ন রাখতে পারে, সে জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক ও আর্থসামাজিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, মানুষের নিরাপত্তাহীনতা এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের মুক্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে দেশ ও প্রবাসের সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং দেশকে আবার উন্নয়নের ধারায় ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্য রয়েছে।

এ সময় উপস্থিত প্রবাসীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন।

অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য দেন প্রয়াত হারুনুর রশীদের কন্যা তমা। বাবার আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়ে তিনি আবেগঘন বক্তব্য রাখেন। আশির দশকের কিংবদন্তি জাতীয় ফুটবলার আব্দুল গাফফারও টেলিফোনে বক্তব্য দেন এবং প্রয়াত ক্রীড়া সংগঠকের স্মৃতিচারণ করেন।

মাওলানা মঈনউদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিশেষ মোনাজাতে মরহুম হারুনুর রশীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

শোকসভায় বক্তারা বলেন, হারুনুর রশীদ ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা ও এর বিকাশে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের ক্রীড়া সংগঠকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ