Wednesday, 18 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে ‘চল চল ঢাকা চল’ স্লোগানে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের পথসভা নিউইয়র্কে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্মরণ সভায় ভার্চুয়ালি বক্তব্যে শেখ হাসিনা: তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন ও আবাহনী ক্রীড়া চক্রের অপূরণীয় ক্ষতি হয়েছে FORMER CATHOLIC SCHOOL CONTRACTOR INDICTED FOR FALSIFYING TIME SHEETS AND STUDENT PROGRESS REPORTS New York Attorney General James Announces Creation of AI Safety, Standards, Enforcement, and Transparency Unit PM’s Adviser Zahir Uddin Swapan seeks stronger UNDP and UNFPA partnership for Bangladesh’s development priorities বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে নিউইয়র্কে সমাবেশ: ‘চল চল ঢাকা চল’ স্লোগানে ডিসেম্বরে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবন নির্মাণে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা পাশের ফিউনারেল হোমসহ জমি কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে, এরপরই শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে ‘চল চল ঢাকা চল’ স্লোগানে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের পথসভা

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: November 18, 2026 | 6:42 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন সফল করার লক্ষ্যে নিউইয়র্কের ব্রঙ্কসে গণসংযোগ ও পথসভা করেছে ‘শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’। ১৭ নভেম্বর ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার অ্যাভিনিউতে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা ‘চল চল ঢাকা চল’ স্লোগানে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।

শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভাটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব শেখ আতিকুল ইসলাম এবং বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ।

সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা এম আবু নাছির, ড. ওয়াহাব জোয়ারদার, অধ্যক্ষ সানাউল্লাহ, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, শামীম আহমেদ, অলি আহাদ, সাইদুর রহমান লিংকন, শ্যামল কান্তি চন্দ, পল্লব সরকার ও নুরুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। একই সঙ্গে তাঁরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরাজমান অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিস্থিতির বিরুদ্ধে বক্তব্য দেন।

বক্তারা আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচিতে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে প্রবাসে জনমত গঠন ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা। এ সময় ‘চল চল ঢাকা চল’ স্লোগানে মুখর হয়ে ওঠে পথসভাস্থল।

কর্মসূচির শেষ পর্যায়ে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান ও সদস্য সচিব শেখ আতিকুল ইসলাম গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ