Thursday, 6 August 2026 |
শিরোনাম
TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বিশ্ব মানবতার কল্যাণ কামনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত, বাংলাবাজার মসজিদে বিশাল ৪ জামাত

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: March 20, 2026 | 11:13 pm

নিউজ২৪ইউএসএ.কম : বিশ্ব মানবতার কল্যাণ কামনার মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাব-গম্ভীর ও উৎসব আমেজে যুক্তরাষ্ট্রে ২০ মার্চ শুক্রবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে, রাস্তা ও মসজিদে ঈদ জামাতে মানুষের ঢল নেমেছিল। নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগণ এদিন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
যুক্তরাষ্ট্রে সর্বত্রই ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ ঈদ জামাত সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়। ঈদের দিন নিউইয়র্ক সিটিতে স্কুল ছুটি থাকায় বড়দের সাথে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদেরও ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে। ঈদ জামাত উপলক্ষে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, মসজিদ আল আমান, আল আমিন মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, আসসাফা ইসলামিক সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, সানিসাইড মসজিদ, মসজিদ আবু হুরায়রা, দারুস সুন্নাহ জামে মসজিদ, আল ফোরকান জামে মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, শাহজালাল মসজিদ, মসজিদ বিলাল, গাউছিয়া মসজিদ, পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার, দারুস সুন্নাহ নিউইয়র্ক মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার সহ বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় ঈদের বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয়।
এদিকে, নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের বিশাল চারটি জামায়াত অনুষ্ঠিত হয়। মসজিদ এবং পার্শ্ববর্তী পার্কিংলটে সকাল ৮ টা, সকাল পৌনে ৯টা, সকাল সোয়া ৯ টা এবং সকাল পৌনে ১০টায় এসকল জামায়াত অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল মুসল্লী এইসব ঈদ জামাতে অংশ নেন।
প্রথম জামায়াতে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন হাফিজ বদরুল আলম, তৃতীয় জামায়াতে ইমামতি করেন মাওলানা ফজলে রাব্বি এবং শেষ জামায়াতে ইমামতি করেন মাওলানা মো. আকতারুজ্জামান। তারা ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং নামাজ শেষে মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া করেন।


জামাতের পূর্বে বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর ও ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী। এসময় তাদের সাথে ছিলেন মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদ এবং কোষাধ্যক্ষ ইকবাল হোসেন।
সভাপতি ডা. আবদুস সবুর মসজিদের বহুতল ভবণ নির্মান প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, মসজিদে স্থান সংকুলানের অভাবে দীর্ঘ্য দিন ধরে জুমার নামাজে দু’টি পৃথক জামাতের আয়োজন করা হয়। তার পরও স্থান সংকুলান না হওয়ায় মুসল্লীদের বাইরে জুমার নামাজ আদায় করতে হয়। তিনি জানান, বাংলাবাজার জামে মসজিদের ক্রয়কৃত পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গার পাশে ফিউনারেল হোমসহ আরেকটি জমি ক্রয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফিউনারেল হোমসহ নতুন জমিটি ক্রয়ের পরই প্রস্তাবিত নতুন বহুতল ভবন নির্মান কাজের উদ্বোধনের সিদ্ধান্ত নেয়া হবে। এজন্যে বিপুল পরিমান অর্থের প্রয়োজন। তিনি এজন্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।


ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী মসজিদ প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মসজিদের জন্য সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক, ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮।
বাংলাবাজার জামে মসজিদ ইনক্, চেজ ব্যাংক এন.এ. হিসাব নং : ১৭৮ ৭৩২ ৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১ এবং gofundme, Zelle.
ঈদ জামাতে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদের কার্যকরী কমিটির সদস্যরা। এর মধ্যে ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির ও মোহাম্মদ এ হাসান, সহ সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, সহ কোষাধ্যক্ষ সোহেল চৌধুরী, কার্যকরী সদস্য মোহাম্মদ শাহজাহান, আজিজুল হক, মিজানুর রহমান, জাফর তালুকদার, সেবুল খান, ফারুক আহমেদ ও মো. জসিম উদ্দিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ