নিউইয়র্ক সিটির স্কুল জোনে ২৪ ঘণ্টা স্পিড ক্যামেরা, ২০ মাইল থেকে কমিয়ে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির পাঁচটি বরো জুড়ে স্কুল জোনে স্পিড ক্যামেরা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থী এবং পথচারিদের জীবন রক্ষার্থে নিউইয়র্ক সিটির স্কুলসমূহের আশে-পাশে গাড়ি চালানোর গতি ঘণ্টায় ২০ মাইল থেকে কমিয়ে ১৫ মাইল করা হয়। কুইন্সের ফ্লাশিং ইন্টারন্যাশনাল হাই স্কুলে শিক্ষার্থীসহ সর্বসাধারণের উপস্থিতিতে এক অনুষ্ঠানে সিটি মেয়র জোহরান মামদানি ১৬ মার্চ এ ঘোষণা দিয়েছেন। সিটির ২,৩০০ স্কুল লোকেশনে ২৪ ঘণ্টা স্পিড ক্যামেরা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, স্কুল আওয়ারের পরেও রাস্তায় কোনো শিশু না থাকলেও স্কুল জোনে গতিসীমা অতিক্রম করলেই চালকদের দিতে হবে জরিমানা—দিন-রাত ২৪ ঘণ্টা।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ৫ বরোর (ম্যানহাটান, কুইন্স, ব্রুকলীন, ব্রঙ্কস এবং স্ট্যাটেন আইল্যান্ড) ২৩০০ স্কুল জোনের মধ্যে ৭০০ জোনেই গাড়ি চালানোর সর্বোচ্চ গতিবেগ ছিল ২০ মাইল করে। নতুন নির্দেশার পরিপ্রেক্ষিতে ১৫ মাইল গতিবেগের আওতায় এলো ৮০০ জোন। ডিওটি সূত্র বলেছে, এখন মোট ১৩০০ স্কুলের আশেপাশে ১৫ মাইলের অধিক বেগে গাড়ি চালালেই মোটা অংকের জরিমানা গুণতে হবে গাড়ির ড্রাইভারকে। জরিমানার বিধি কার্যকর করতে ইতিমধ্যেই স্কুল জোনসমূহে ২৪০০ স্পিড ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও থাকবে ট্রাফিক-পুলিশের দল। তবে এই নির্দেশ কার্যকরী হওয়ার আগে জনমত সংগ্রহ করা হবে ৬০ দিনের মধ্যে।
মেয়র আরো বলেন, গত ১৩ বছরে সিটির রাস্তায় গাড়ি চাপা অথবা ধাক্কায় প্রাণ গেছে শতাধিক শিক্ষার্থীসহ ২৯০০ জনের। নিউইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, এই সিটিতে গাড়ি দুর্ঘটনায় যত মানুষের প্রাণ গেছে তার ২৫% ছিলেন দ্রুত বেগে চালানোর গাড়িতে। সেজন্যেই আমরা গাড়ির গতিবেগ হ্রাসের সিদ্ধান্ত নিয়েছি।
মেয়র মামদানি উল্লেখ করেন, নিউইয়র্ক সিটিতে মোট ৩২০০ পাবলিক স্কুল রয়েছে। এর মধ্যে ২৩০০ স্কুল জোনে ঘন্টায় ১৫ মাইলের গতিবেগ কার্যকরী হবে পর্যায়ক্রমে। তবে এ বছরের মধ্যে মোট ১৩০০ স্কুল জোনের গতিবেগ কমিয়ে ১৫ মাইলে আসবে।
সংশ্লিষ্ট সূত্রমতে, নিউইয়র্ক সিটির সড়ক নিরাপত্তা রেকর্ড ইতিবাচক—গত বছর ট্রাফিক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল ২০৫, যা ১৯০৫ সালের পর সর্বনিম্ন। প্রশ্ন উঠছে: যদি সত্যিই শিশুদের নিরাপত্তা লক্ষ্য হয়, তবে কেন ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যামেরার এই নিয়ম?
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

