Wednesday, 7 October 2026 |
শিরোনাম
জ্যাকসন হাইটসের পরিচিত মুখ কাজী আজিজুল হক খোকন নিখোঁজ, বাসায় পুলিশ গেলেও মেলেনি সন্ধান, হাসপাতালে খোঁজ করেও ব্যর্থ স্বজন-পরিচিতরা যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করছে বাংলাদেশি কমিউনিটি: টাইম টিভির এক যুগ ও বাংলা পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে হাকিম জেফ্রিস নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ছোট বোনের জন্য কেক নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিশাত নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: March 31, 2026 | 5:10 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্সে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত । রবিবার উডসাইডে একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উনিশ বছর বয়সী নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ করতেন। ছোট বোনের জন্য কেক হাতে বাড়ি ফেরার পথে তার এই মর্মান্তিক মৃত্যু হয়। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিশাতের বাবা হেলাল আহমদ কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তাদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের রায়েরগড় এলাকায়। নিশাতের জানাজার নামাজ স্থানীয় সময় মঙ্গলবার জোহরের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

বিভিন্ন সূত্রে জানা যায়, রবিবার রাতে উডসাইড এলাকার রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে দুর্ঘটনা ঘটে। রাত তখন প্রায় ১২টায় কাজ শেষে ট্রেন থেকে নেমে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। ঠিক সেই মুহূর্তে পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডান দিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস।
দুর্ঘটনায় জড়িত স্যানিটেশন ট্রাকটির চালক, ৩৮ বছর বয়সী এক নারী, ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নেন। নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড বিষয়টি তদন্ত করছে।
মধ্যরাতেও বাসায় না ফেরায় নিশাতের পরিবারের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। বড় বোন নওশিন জান্নাত নিশাতকে ফোনে না পেয়ে গভীর চিন্তায় পড়েন। পরে মোবাইলের লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছান তারা।
নিশাত জান্নাত ছিলেন জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম রিসেপশনিস্ট। কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি ছোট বোনের জন্য কেক কিনে আনতে চেয়েছিলেন—সেই ইচ্ছাই তার শেষ যাত্রা হয়ে দাঁড়ায়।নিহতের বাবা ইমাম হেলাল আহমদ জানান, তিনি কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তারা ২০১৭ সালে অভিবাসী ভিসায় সিলেট থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সোমবার সন্ধ্যায় নিহত নিশাতের বাবা হেলাল আহমদ জানান, নিশাতের জানাজার নামাজ স্থানীয় সময় মঙ্গলবার জোহরের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে। তিনি সবার কাছে তার মেয়ের জন্য দোয়া কামনা করেন।
এদিকে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী জানান, নিশাতের মৃত্যুতে উডসাইড ও জ্যাকসন হাইটস এলাকার লোকজন শোকাহত। কমিউনিটির সবাই তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ