Thursday, 6 August 2026 |
শিরোনাম
TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইর্য়কের জ‍্যাকসন হাইটসে খলিল বিরিয়ানি হাউস জনপ্রিয় হয়ে উঠছে

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: April 2, 2026 | 7:14 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইর্য়কের জ‍্যাকসন হাইটসে আগের চেয়ে আরও জনপ্রিয় হয়ে উঠছে খলিল বিরিয়ানি হাউস। হাঁস পোলাও, মোরগ পোলাও, সরিষার তেলে রান্না করা তেহারী ও কাচ্চি বিরিয়ানিসহ বাহারি সব খাবার ভোজনরসিকদের আকৃষ্ট করছে। খাবারের মেনুতে এসেছে বৈচিত্র্য। পাশাপাশি স্বাদ ও মানেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে বাইরে থেকে রান্না করে আনা খাবারের ওপর নির্ভরশীল থাকলেও এখন সরাসরি রান্নার ফলে মানোন্নয়ন সম্ভব হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খলিলুর রহমান বলেন, আমি নিজের হাতে সমস্ত রান্না করছি। আগে ব্রঙ্কস থেকে রান্না করে এনে জ‍্যাকসন হাইটসের দোকান চালিয়েছি। দীর্ঘদিন গ্যাস সংযোগ না থাকায় জ্যাকসন হাইটস শাখায় পূর্ণাঙ্গ রান্না সম্ভব হয়নি। এজন‍্য ইচ্ছে থাকলেও গ্রাহকদের জন‍্য রকমারী খাবার পরিবেশন করতে পারিনি। গত ১৯ ডিসেম্বর সেই সমস্যা সমাধান হওয়ায় এখন নিয়মিত নতুন নতুন পদ যোগ করা হচ্ছে। ফলে খাবারের মানোন্নয়ন সম্ভব হয়েছে। এখন আমাদের খাবারের মেনুতে নতুন নতুন আইটেম যুক্ত হচ্ছে। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ব্রঙ্কস শাখা বন্ধ থাকায় জ্যাকসন হাইটসেই বেড়েছে গ্রাহকদের চাপ। অনেক ক‍্যাটারিং অর্ডার পাচ্ছি। ইনশাআল্লাহ আরও আসবে বলে আশা করছি। এ সময় খলিলুর রহমান ব্রুকলিন ও ওজনপার্কেও শাখা চালুর পরিকল্পনার কথাও জানান।
এক ভোক্তা বলেন, এখানে এখন অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে। যা আগে ছিল না। আগের চেয়ে এখন খাবারের স্বাদ অনেক ভালো হয়েছে। বিশেষ করে কাচ্চি বিরিয়ানি আর হাঁস পোলাও বেশ লেগেছে। পরিবার নিয়ে এসে খেতে ভালো লাগে। পরিবেশ ও খাবারের স্বাদ—সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। খাবারের মান আরও উন্নত হয়েছে বলে মনে করি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ