Thursday, 6 August 2026 |
শিরোনাম
TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র বাংলাদেশের বিজয় দিবস ও নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: February 10, 2026 | 5:14 pm

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের বিজয় দিবস ও নববর্ষ উদযাপন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজবাড়ীবাসী। গত ২ জানুয়ারী আগ্রা প্যালেস রেস্টুরেন্ট পার্টি সেন্টারে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ আয়োজিত বর্ণিল এ উৎসবে ছিল বিজয়ের আলোচনাসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। নতুন প্রজন্মের ব্যাপক অংশগ্রহণে রাজবাড়ীবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বপরিবারে যোগ দেন এ উৎসবে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সংগঠনের সভাপতি মোহাম্মদ আবিদুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সংগঠনের সিনিয়র সহ সভাপতি, ইভেন্ট কমিটির কনভেনর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সালাম।
প্রধান অতিথি ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, আয়োজক সংগঠনের উপদেষ্টা মোকসুদুর রহমান দুলাল, বীর মুক্তিযোদ্ধা মোকসেদুল মাওলা দুলাল, নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ইসমাইল হোসেন স্বপন, বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতির প্রাক্তন উপদেষ্টা কেএম জামিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ।
ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মাদ রনজুরুল হক শামীম, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান লিটন, যুগ্ম সদস্য সচিব শহিদুল হক রিপন ও যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে রাতের ডিনারের আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলকে এপিটাইজারে আপ্যায়িত করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হওয়ার পর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠান থেকে সংগঠনের মৃত সদস্যদের আত্মার মাগফিরাত ও বিশ্বের সকল মানুষের সুস্থ, নিরাপদ জীবন কামনা করা হয়।
সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান সংগঠনের কার্যক্রম তুলে ধরে এতে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ রাজবাড়ীবাসীকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তারা সুন্দর আয়োজনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য ইভেন্ট কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উপস্থিত সদস্যরা তাদের পরিবারের উচ্ছ্বসিত ও প্রাণোচ্ছ্বল উপস্থিতি অনুষ্ঠানকে সার্থক ও সফল করেছে বলে মন্তব্য করেন।
রাজবাড়ীবাসীর এ মিলন মেলায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। গভীর রাত পর্যন্ত চলে একের পর এক বর্ণিল সব পরিবেশনা। সংস্কৃতি প্রেমী দর্শকরা দারুণভাবে উপভোগ করেন এসব পরিবেশনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ