Thursday, 6 August 2026 |
শিরোনাম
TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাবেক সেকেন্ড সেক্রেটারি আসিব আহমেদ করুণ বাস্তবতার মুখোমুখি!

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: April 5, 2026 | 4:38 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : `দীর্ঘ ৩০ বছর ধরে এই দেশে দায়িত্ব পালন করেছি। কখনো কোনো অভিযোগ ছিল না। তবু আজ আমি হয়রানির শিকার’—কথাগুলো বলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাবেক সেকেন্ড সেক্রেটারি আসিব আহমেদ।
সরকারি চাকরির সূত্রে বিদেশে পাড়ি জমানো আসিব আহমেদের কর্মজীবন ছিল দীর্ঘ ও অভিজ্ঞতায় ভরা। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের থার্ড সেক্রেটারি থেকে পদোন্নতি পেয়ে তিনি সেকেন্ড সেক্রেটারি পদে উন্নীত হন। সহকর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন একজন দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে। নিজের ভাষায়, দলমত নির্বিশেষে সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করেন তিনি।
কিন্তু এই দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে এসে তার জীবন যেন হঠাৎ করেই অনিশ্চয়তার মুখে পড়ে। তিনি অভিযোগ করেন, কোনো স্পষ্ট কারণ ছাড়াই অন্তর্বর্তী সরকার তাকে জোরপূর্বক চাকরি থেকে সরিয়ে দেয়।
এই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে তার পারিবারিক বাস্তবতায়। অসুস্থ স্ত্রী এবং সন্তানের গুরুত্বপূর্ণ একাডেমিক সময়—সবকিছু মিলিয়ে এক ধরনের মানসিক চাপের মধ্যেই দিন কাটাচ্ছেন তিনি। ‘দুই সপ্তাহের মধ্যে সব গুছিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু তখন আমার পরিবারের অবস্থা এমন ছিল যে, কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না,’ বলেন আসিব আহমেদ।
তবুও হতাশার মাঝেও দেশের প্রতি তার টান অটুট। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশের জন্য রেমিট্যান্স পাঠান। এতে দেশ এগিয়ে যাবে, পরিবারও ভালো থাকবে। নিজেরা ভালো থাকুন, কাউকে কষ্ট দেবেন না।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ