Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে ফান্ড রেইজিং জ্যামাইকায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে টানা পাঁচবার জয় বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল, তবারক বিতরণ নিউইয়র্কে ‘হৃদয় বীণা সংগীতালয়’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশন ইউএসএ’র বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: February 10, 2026 | 5:18 pm

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েসন ইউএসএ ইনক এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জানুয়ারি কুইন্সের আগ্রা পার্টি হল অ্যান্ড রেষ্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানটি বাংলাদেশী-আমেরিকান পোস্টাল এ্যামপ্লয়ীদের মিলন মেলায় পরিনিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ ফারুক হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুঃ এন আলম মিনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের ডিরেক্টর এর্টনী মঈন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ঢাকা জেলা সোসাইটির সভাপতি দুলাল বেহেদু, মর্টগেজ প্রফেশনাল ক্রিস রুদ্র, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের ও সাবেক কোষাধ্যক্ষ নিশান রহিম এবং পোস্ট মাষ্টার মোঃ হুমায়ুন কবির।
শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের সাধারন সম্পাদক মুঃ এন আলম মিনার পুত্র সামান আলম মোয়াজ। পবিত্র গীতা পাঠ করেন সংগঠনের ওয়েলফেয়ার সম্পাদক উত্তম সমদ্দার। এর পর বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়।
সভাপতি মোঃ ফারুক হোসেন মজুমদারের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, আমাদের প্রধান কাজই হচ্ছে বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়শন ইউএসএ’র সদস্যদের যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সভাপতির শুভেচ্ছা বক্তব্য পর সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক মুঃ এন আলম মিনা। তিনি তার বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সংগঠনের নানান দিক নির্দেশনাসহ বিগত বছরগুলোর সংগঠনের কার্যক্রম সকলের মধ্যে তুলে ধরেন। তিনি উপস্থিত সকলের কাছে সংগঠনের উদ্দেশ্য, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় কার্যকরি কমিটির অর্থ সম্পাদক মোঃ আমানুল ইসলাম বিগত বছরের আয়-ব্যয়, হিসাব-নিকাশ প্রদান করেন। এসময় তিনি সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে কোষাধ্যক্ষের রিপোর্ট হস্তান্তর করেন।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান, সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক, সহ সভাপতি মতিলাল দাস, সহ সভাপতি সানি গোপ, সহ সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন সানি, সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ওয়েলফেয়ার সম্পাদক উত্তম সমদার, নির্বাহী সদস্য এম ডি কামাল প্রমুখ।
সকল বক্তা সংগঠনের বিগত দিনের নানা কার্যাবলী তুলে ধরেন এবং সকলকে এক সাথে মিলেমিশে কাজ করার আহবান জানান।
আমন্ত্রিত অতিথির মধ্যে প্রধান অতিথি এর্টনী মঈন চৌধুরী সকলকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সংগঠনের মঙ্গল কামনাসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পোষ্ট মাষ্টার মোঃ হুমায়ুন কবির পোস্ট অফিসে কর্মরত সহকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি যে কোন প্রয়োজনে সকলকে তার সাথে যোগাযোগ করার আহবান জানান। তিনি বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়শন ইউএসএ’র সাফল্য কামনা করে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রধান করেন।
অন্যান্য অতিথিরা সংগঠনের নানা কার্যক্রমের প্রসংশা করে বক্তব্য প্রদান করেন। তারা এ আনন্দঘন আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্যে অংশ নেয় পৃথিলা সাহা, স্নেহা সাহা ও প্রানাধিকা গোপ। অসাধারণ নৃত্য পরিবেশন করে নতুন প্রজন্মের এসব শিল্পীরা।
অনবদ্য সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাজিব ভট্টাচার্য, প্লামী গোপসহ স্থানীয় শিল্পীবৃন্দ। শিল্পীরা একের পর এক সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা উপভোগ করেন দারুণভাবে। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়শন ইউএসএ’র সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মোঃ ফারুক হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক মুঃ এন আলম মিনা সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Situs Streaming JAV