নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অক্টোবরে: ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠিত, প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সোসাইটির ৭ সদস্যের কমিশনে সাবেক নির্বাচন কমিশনার আবু নাসেরকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়। গত ৫ এপ্রিল রোববার বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী কমিটির নিয়মিত মাসিক সভায় এ নির্বাচন কমিশন গঠন করা হয়। সোসাইটির অনুষ্ঠিত হবে।

কার্যকরী কমিটির সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ-সাধারন সম্পাদক- আবুল কালাম ভুঁইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুনও রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাসান খান।
সভায় সোসাইটির আসন্ন নির্বাচন উপলক্ষে ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। সভায় উপস্থিতির সম্মতিক্রমে সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আবু নাসেরকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়। একই সাথে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর সভাপতি বদরুল এইচ খান, সাবেক নির্বাচন কমিশনার রুহুল আমিন সরকার ও আহবাব চৌধুরী খোকন, মিঠু হামিদ, শামসু উদ্দিন আজাদ, মিয়া মোঃ দুলালকে কমিশনের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
সূত্রমতে, বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। সোসাইটির আগামী নির্বাচনে অংশ নিতে বা ভোটাধিকার প্রয়োগ করতে হলে আগামী ৩০ জুনের মধ্যে সদস্য নিবন্ধন সম্পন্ন করতে হবে।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

