নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানায় ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ রেষ্টুরেন্টের যাত্রা শুরু
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কসের ওয়েস্টচেস্টার এভিনিউ-ক্যাসেল হিল এলাকায় ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ নামে বাঙালী মালিকানায় একটি রেষ্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং হয়েছে। গত ১০ এপ্রিল শুক্রবার অপরাহ্নে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের সিক্স ট্রেনের ক্যাসেলহিল স্টপেজের অদূরে ২২৪৫বি ওয়েস্টচেস্টার এভিনিউতে ব্যবসায়ী শেখ জামাল হোসেন, এইচ এম ইকবাল হোসেন, মো. হোসেন মিয়া এবং নুরুল ইসলাম মিলনের মালিকানাধীন ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাাওয়াত, মিলাদ-মাহফিল ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবাইর রাশিদ। ব্যবসায় সাফল্য, দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ এর ডাইরেক্টরবৃন্দ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ এর বিজনেস পার্টনার শেখ জামাল হোসেন, এইচ এম ইকবাল হোসেন, মো. হোসেন মিয়া এবং নুরুল ইসলাম মিলন। অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, ৪৩ প্রিসিন্টের কমান্ডিং অফিসার ডেপুটি ইন্সপেক্টর ফাউস্তো পিচার্দো, কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, মূলধারার রাজনীতিক আব্দুস সহীদ, কমিউনিটি একিটিভিস্ট আব্দুর রহিম বাদশা, আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে নিউইয়র্ক স্টেট এসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭ এর প্রার্থী জাকির চৌধুরী সিপিএ, রিয়েলটর প্রিন্স প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রেষ্টুরেন্টটির তৈরী বিশেষ খাবার দিয়ে বিপুল সংখ্যক অতিথিকে আপ্যায়ন করা হয়।
‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ এর উদ্যোক্তাবৃন্দ জানান, ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবার পরিবেশনের মাধ্যমে নতুন প্রজন্মসহ কমিউনিটির আস্থা অর্জনে সচেষ্ট থাকবেন তারা। উদ্যোক্তারা বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, কমিউনিটির সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি নিরলস কাজ করবে। ব্রঙ্কসে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের দেশীয় খাবারের চাহিদা মেটাতেই তাদের এই উদ্যোগ। হালাল ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে সুলভ মূল্যে প্রয়োজনীয় সব খাবারের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।
বক্তারা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেন, বাঙালী মালিকানায় ক্যাসেল হিল এলাকায় এমন রেষ্টুরেন্ট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন তাদের প্রিয় সব খাবার।
বাঙালী মালিকানায় আরেকটি রেষ্টুরেন্ট গড়ে ওঠায় ভীষন খুশি স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা। তাদের প্রত্যাশা নতুন প্রজন্মের প্রতি লক্ষ রেখে আধুনিক রুচি ও স্বাস্থ্য সম্মত সব খাবার পরিবেশন করবেন তারা।
রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, তাদের রেষ্টুরেন্টে থাকবে আদি এশিয়ান খাবার, মেডিটেরিয়ান গ্রিল, কাবাব এর পাশাপাশি বাংলাদেশী, ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজসহ ভিন্ন স্বাদের সব খাবার। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এবং মিলাদ-মাহফিল, বিয়ে, জন্মদিন, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন ও কেটারিংয়ের ব্যবস্থা রয়েছে। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে রেষ্টুরেন্টের সকল খাবারে চলছে বিশেষ ছাড়।
‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ সপ্তাহের ৭ দিনই সকাল ১১ টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকছে। রয়েছে ফ্রি ডেলিভারীর ব্যবস্থা।
বাঙালী মালিকানায় আরেকটি রেষ্টুরেন্ট গড়ে ওঠায় ভীষন খুশি স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা। তাদের প্রত্যাশা নতুন প্রজন্মের প্রতি লক্ষ রেখে আধুনিক রুচিসম্মত বিশুদ্ধ সব খাবার পরিবেশন করবেন তারা।
‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ কর্তৃপক্ষ খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে তাদের সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৩৪৭-৫৭৫-৩৫৩৯, ৩৪৭-২০৯-৩৬৫১, ৯২৯-৬৫৫-০৯৭৮ এবং ২০২-৩৬৫-৮৪৫৩।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

