Thursday, 6 August 2026 |
শিরোনাম
TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নতুন কমিটির শপথ গ্রহণ ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: April 16, 2026 | 8:17 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দোয়া মাহফিল গত ১৫ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ কাইমুল আশরাফের পরিচালনায় মসজিদের বেজমেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও উদ্বোধনী বক্তব্য রাখেন মসজিদের ইমাম, খতিব ও রিলিজিয়াস ডিরেক্টর মাওলানা জুবাইর রাশিদ।
অনুষ্ঠানে মসজিদের নির্বাচন কমিশনের সদস্য, এটর্নী, ট্রাস্টি বোর্ড ও কার্যকরী কমিটির বর্তমান ও সাবেক কর্মকর্তারা বক্তব্য রাখেন।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাসিম হাসনু নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী, মঞ্জুর চৌধুরী জগলুল, মোহাম্মদ কাইমুল আশরাফ ও আম্বিয়া মিয়া উপস্থিত ছিলেন।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি মোহাম্মদ নুরুল আহিয়া, সহ সভাপতি মো: আব্দুল মতিন ও মোহাম্মদ আব্দুল হাই, সাধারণ সম্পাদক সৈয়দ শারফিন মুর্শেদ, সহ সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, কোষাধ্যক্ষ তারেক আহমেদ, সহ কোষাধ্যক্ষ হোসেন চৌধুরী, এডুকেশন সেক্রেটারী মোহাম্মদ বাশার, সহ এডুকেশন সেক্রেটারী নাহিয়ান আহমেদ ভূইয়া, ফিউনারেল সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, সহ ফিউনারেল সেক্রেটারী আব্দুল জলিল, মেইনটেনেন্স সেক্রেটারী ফারুক আহমেদ, ইসলামিক কালচারাল সেক্রেটারী জুয়েল আহমেদ, কার্যকরী সদস্য আবদুল ইসলাম ও জয়নাল আবেদীন চৌধুরী।
বক্তারা তাদের বক্তব্যে মসজিদের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য সাবেক কর্মকর্তাদের কথা স্মরণ করেন। মসজিদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল আহিয়া তার বক্তব্যে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ শারফিন মুর্শেদ মসজিদে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি মসজিদের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, আগামী তিন বছরের জন্য আমাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করবো ইনশাল্লাহ। মসজিদের সার্বিক উন্নয়নের পাশাপাশি নতুন ভবন ও কবর ক্রয় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরে নব নির্বাচিত কমিটির সাফল্য, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মসজিদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
উল্লেখ্য, মামলা ও আইনী জটিলতায় জর্জড়িত বহুল আলোচিত পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন গত ২৯ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সহ সভাপতি ছাড়া এ নির্বাচনে অন্যকোন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় কমিটির কর্মকর্তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ সভাপতি পদপ্রার্থী মো. খলিলুর রহমান ভোট গ্রহণের দু’দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালে একমাত্র প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আব্দুল হাই ভোটের দিন নির্বাচিত হন। পরে নির্বাচন কমিশন চুড়ান্ত নির্বাচনী ফলফল ঘোষণা করেনে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ