Thursday, 6 August 2026 |
শিরোনাম
TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেটে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান পদপ্রার্থী জাকির চৌধুরী’র ফান্ডরেজিং

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: February 11, 2026 | 1:16 am

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক স্টেটে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ৮৭ (ব্রঙ্কস) থেকে এসেম্বলিম্যান পদে বাংলাদেশী কমিউনিটি মনোনীত প্রার্থী জাকির চৌধুরী, সিপিএ’র ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রোববার রাতে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে ‘জাকির ফর দ্য ব্রঙ্কস’র ব্যানারে এ ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির ক্ষমতায়নে আসন্ন নির্বাচনে জাকির চৌধুরীকে নির্বাচিত করার আহ্বান জানান বক্তারা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
এসেম্বলিম্যান পদপ্রার্থী জাকির চৌধুরী, সিপিএ’র পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, মেরী জোবাইদা, আবু তাহের, আলমাস আলী, নজরুল হক, সাখাওয়াত আলী, জামাল হুসেন, ইমরান শাহ রন, সাইদুর রহমান লিংকন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, এডভোকেট রেদোয়ানা রাজ্জাক সেতু, হাসান আলী, মাওলানা আজির উদ্দিন, এটর্নী আপার বক্স, খলিলুর রহমান, আব্দুল হাসিম হাসনু, রিয়াজ উদ্দিন কামরান, জুনায়েদ চৌধুরী, মাহবুব আলম, জামিল আনসারী, হাসান আলী, সৈয়দ শারফিন মোর্শেদ, ড. ইমাম জাকির, এ ইসলাম মামুন, মোহাম্মদ আলী, এমডি আলাউদ্দিন, মেহের চৌধুরী, বিলাল ইসলাম, মখন মিয়া, মোজাফ্ফর হোসেন, আক্তারুজ্জামান হ্যাপি, সুমন,সোনার বলাই, সারোয়ার চৌধুরী, সালমা সুমী, ফাহমিদা চৌধুরী, তুষার, রোকন, অনিক হাসান, ইমাম হাসান, আদনান, মাসুম, মামুন, চৌধুরী তানিম সহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তি বর্গ।
স্বাগত বক্তব্যে জাকির চৌধুরী সিপিএ সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের সংগ্রাম-সফলতা এবং এলাকার সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মাত্র ২১ বছর বয়সে আমি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসি। আমি বেসমেন্টে থেকেছি, ট্যাক্সি, উবার ও লিফট চালিয়েছি। কিন্তু কখনো লক্ষ্য থেকে সরে যাইনি। আমি বিশ্বাস করতাম শিক্ষাই এগিয়ে যাওয়ার একমাত্র পথ। পরবর্তীতে অ্যাকাউন্টিংয়ে ডিগ্রি অর্জন করে সিপিএ হই এবং নিজস্ব ব্যবসা শুরু করি।
জাকির চৌধুরী সিপিএ আসন্ন নির্বাচনে বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আমি দীর্ঘ্য দিন ধরে এই কমিউনিটির কল্যাণে কাজ করছি। বাংলাদেশী কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যেই নিউইয়র্ক স্টেটে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা সহ বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবো।
এ সময় নির্বাচিত হলে ডিস্ট্রিক্ট ৮৭ কে আরও সাশ্রয়ী করে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বাজারে প্রতিযোগিতা বাড়ানো ও কার্যকর নীতির মাধ্যমে সাধারণ মানুষের ওপর চাপ কমানো হবে।
জননিরাপত্তাকে দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে জাকির চৌধুরী বলেন, মানুষ এখন গাড়ি পার্ক করলেও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকে। রাতে কাজ শেষে বাড়ি ফিরলে সন্তান নিরাপদে আছে কি-না ভয় কাজ করে।
তিনি বাংলাদেশী কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষাসহ বিরাজমান সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবো। বলেন, একজন প্রবাসী হিসেবে এমন সব কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই যাতে প্রবাসীদের মুখ আরো উজ্জ্বল হয়।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে জাকির চৌধুরীকে নিউইয়র্ক স্টেটের প্রথম বাংলাদেশী-আমেরিকান এসেম্বলিম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের পথ সুগম করার আহ্বান জানান। তারা বলেন, নির্বাচনে কমিউনিটির সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই সেটা সম্ভব।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৩ জুন মঙ্গলবার নিউইয়র্ক স্টেটে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ