Thursday, 6 August 2026 |
শিরোনাম
TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির নতুন কমিটি : জিকু সভাপতি, আসাদ সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: April 21, 2026 | 9:43 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজারের হাসান চাইনিজে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত সাধারণ সভায় নূরে আলম জিকুকে সভাপতি এবং আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।

ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর পরিচালনায় এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জালাল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, বিশেষ অতিথি ছিলেন বোর্ড মেম্বার মঞ্জুর চৌধুরী জগলুল ও এ ইসলাম মামুন। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট জাকির চৌধুরী সিপিএ, এডভোকেট সৈয়দ জুনেল, মুকিত চৌধুরী, হাসান আলী, বেলাল আহমেদ, ইমরান আলী, খন্দকার বাকী, জুয়েল খান, কামরুন্নাহার রিতা, বুরহান উদ্দিন, রেহানুজ্জামান রেহান, মঞ্জুর চকদার, মিয়া মো. আলতাফ, মো. ইলয়াস হোসেন, ফজল খান, তাহের আহমেদ চৌধুরী, মহিদুর ইসলাম, এনাম আহমেদ, সালেহ আহমেদ, লাল মিয়া, বিদ্যুত দেব, ইমরুল জাবুল, রহমান খান, মিয়া মো. জহুর, আলী খান, আব্দুর রহমান প্রমুখ।
সভায় নির্বাচিত ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির আংশিক কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : সহ সভাপতি খন্দকার বাকী, সহ সাধারণ সম্পাদক জুয়েল খান এবং কোষাধ্যক্ষ কামরুন্নাহার রিতা। এ কমিটিই পরে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি নূরে আলম জিকু সভায় যোগদানকারী সকলকে ধন্যবাদ জানান। বিভিন্নভাবে সহযোগিতাকারীদের প্রতিও বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ