লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর প্রথম ভাইস গভর্নর নির্বাচিত শাহ নেওয়াজ
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক শাহ নেওয়াজ। তিনি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান, গোল্ডেন এজ হোম কেয়ারেরও প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এবং সাপ্তাহিক আজকালের সম্পাদক। শাহ নেওয়াজ নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি।
গত ১৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিউইয়র্ক অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর সিরাকিউসে অনুষ্ঠিত বার্ষিক কনভেনশনে শাহ নেওয়াজ ডিস্ট্রিক্ট ২০-আর২ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন। এর আগে তিনি প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় ভাইস গভর্নর নির্বাচিত হয়েছিলেন। শুধুমাত্র দ্বিতীয় গভর্নর পদেই প্রত্যক্ষ নির্বাচন হয়। এরপর নিয়ম অনুযায়ী নির্বাচিত দ্বিতীয় ভাইস গভর্নর পরবর্তীতে প্রথম ভাইস গভর্নর এবং গভর্নর পদে নির্বাচিত হন।
নির্বাচনে ডিস্ট্রিক্ট-২০ আর২-এর গভর্নর নির্বাচিত হয়েছেন নীনা স্মিথ।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হওয়ায় শাহ নেওয়াজকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান। অভিনন্দন বার্তায় তারা লায়ন শাহ নেওয়াজের সফলতা কামনা করেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল, তবারক বিতরণ
- নিউইয়র্কে ‘হৃদয় বীণা সংগীতালয়’
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
- নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ৩৬তম বইমেলা ২১-২৪ মে

