নিউইয়র্কে জাতিসংঘের অ্যাওয়ার্ড পেলেন বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ড. সবিতা দাস
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ড. সবিতা দাস (সবিতা রাণী সুতার) জাতিসংঘের অ্যাওয়ার্ড পেয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘৭০তম কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’ সামিটের সাইডলাইনে সম্প্রতি ম্যানহাটানে ওপেরা হাউজ পার্টি হলে ‘ফোরাম অন গ্লোবাল উইমেন লিডারশিপ, জাস্টিস, অ্যাকশন’র বর্ণাঢ্য সমাবেশে ‘মিস ক্যারিকম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’ বিভিন্ন ইস্যুতে ৪টি অ্যাওয়ার্ডস/সার্টিফিকেট দিয়েছে ড. সবিতা দাসকে।
জাতিসংঘে নারীদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘মিস ক্যারিকম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রদূত ড. মনিকা স্যানচেজ ড. সবিতা দাসের সমাজসেবায় দীর্ঘদিনের কর্মকান্ডের প্রশংসা করেন। তাকে এই সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অভিবাসী সমাজে কর্মরত অন্যদেরকে উৎসাহিত করার প্রয়াস বলেও উল্লেখ করেন ড. মনিকা। এ সময় নারী উন্নয়নে অবদানের জন্য আরো কয়েকজনকে অ্যাওয়ার্ড/সার্টিফিকেট প্রদান করা হয়।
জাতিসংঘের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও শীর্ষ কূটনীতিকদের বর্ণাঢ্য এ সমাবেশে অ্যাওয়ার্ড গ্রহণের পর অভিভূত বাংলাদেশি-আমোরিকান ড. সবিতা দাস উল্লেখ করেন, এই সম্মাননার মধ্য দিয়ে মানবতার কল্যাণে কাজের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

