Thursday, 6 August 2026 |
শিরোনাম
TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে র‌্যালি থেকে বাংলাদেশে গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: May 9, 2026 | 3:02 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের র‌্যালি থেকে বাংলাদেশে গ্রেফতারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে ৩ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে র‌্যালি অনুষ্ঠিত হয়। আয়োজক ‘নিউইয়র্ক জার্নালিস্ট কমিউনিটি’র ব্যানারে ছিল সাংবাদিক শাহরিয়ার কবির, সম্পাদক শ্যামল দত্ত, গণমাধ্যম ব্যক্তিত্ব মোজাম্মেলন হক বাবু, সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদের ছবি।
সাংবাদিক পিনাকি তালুকদারের সঞ্চালনায় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন ক্ষোভের সাথে বলেন, ভিন্নমতের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা-মামলা দায়ের এবং বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিককে আটক এবং কয়েকশত সাংবাদিককে গ্রেফতারের টার্গেট করার মধ্য দিয়ে মূলত সাহসি সাংবাদিকতার প্রতিবন্ধক তৈরী করা হয়েছে বাংলাদেশে। শুধু তাই নয়, অনেক সম্পাদক ও সাংবাদিকের ব্যাংক একাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের বিদেশে আসতে দিচ্ছে না পাসপোর্ট আটক করে। সিনিয়র সাংবাদিকদের কয়েকজনকে এয়ারপোর্ট থেকে ফেরৎ পাঠানোর ঘটনাও ঘটেছে।
ফরিদা ইয়াসমিন বলেন, অথচ বৈষম্যমুক্ত রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গিকারে মুহম্মদ ইউনূস এবং পরবর্তীতে তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। ফরিদার ইয়াসমিন বলেন, অবিলম্বে গ্রেফতারকৃত সকল সাংবাদিকের মুক্তি এবং দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দিল্লিতে হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ বলেন, চর দখলের ন্যায় মিডিয়া হাউজ দখল এবং শতশত সাংবাদিককে বরখাস্ত করার পাশপাশি দুই শতাধিক সাংবাদিকের এক্সিডিটেশন কার্ড কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশে এ ধরনের অরাজক পরিস্থিতি আগে কখনো ঘটেনি।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ বলেন, মিথ্যা হত্যা মামলা এবং গ্রেফতারের আতংকে বাংলাদেশের গণমাধ্যক কর্মীরা ভীত-সন্ত্রস্ত। স্বাধীন সাংবাদিকতার ন্যূনতম পরিবেশ নেই। চলছে শুধু চাটুকারিতার প্রতিযোগিতা।
আরও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এম ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ মোজাহিদ আনসারী ,লাবলু আনসার, অধ্যাপক হোসনে আরা, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম, ও হাকিকুল ইসলাম খোকন । র‌্যালিতে আরো ছিলেন শাহ ফারুক রহমান, শিব্বির আহমেদ, দ্বীপক আচার্য, শামিমা দোলা, উত্তম সাহা, ওয়াসিউর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ