Monday, 5 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘের সামনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ইউএসএ’র ‘লইয়ার্স ডিমান্ডিং ফর জাস্টিস’ শীর্ষক সমাবেশ, মহাসচিবের কাছে স্মারকলিপি প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: May 21, 2026 | 5:47 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ইউএসএ আয়োজিত ‘লইয়ার্স ডিমান্ডিং ফর জাস্টিস’ শীর্ষক সমাবেশে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভার্চুয়ালী) বলেছেন, “বাংলাদেশে আইনের শাসন বলতে কিছু নেই। সাধারণ মানুষের আইনের আশ্রয় পাবার অধিকারটুকুও নেই। আমাদের সংবিধানের যে বিধানগুলো তা তারা মানে না।” ১৯ মে মঙ্গলবার বাংলাদেশে অবৈধভাবে সুপ্রিমকোর্ট জাস্টিস অপসারন ও বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য (ভার্চুয়ালী) রাখছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাবেশ শেষে জাতিসংঘ মহাসচিবের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ইউএসএ’র আহ্বায়ক এডভোকেট আব্দুর রকিব মন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট মো. মিনহাদুজ্জামান লীটনের পরিচালনায় সমাবেশে অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাবেক বিচারপতি মুনছুরুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ সভাপতি আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ ল’ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, অ্যাডভোকেট তামান্না ফেরদৌস, অ্যাডভোকেট চঞ্চল কুমার বিশ্বাস প্রমুখ।
সমাবেশে আরো বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক  সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী, আওয়ামীলীগ নেতা নাহিদ রেজা জনি সিকদার, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল,  বাংলাদেশ ল’ সোসাইটির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী বাবুল, উপদেষ্টা এম মিয়া জাকির, সাবেক সভাপতি মোর্শেদা জামান, সহ-সভাপতি ব্যারিস্টার আকমল খান ও অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড: জয়জিত আচার্য্য, অ্যাডভোকেট মো. সায়েদ আলী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুমানা আক্তার, জাহান আরা আহমেদ লক্ষ্মী, মনোয়ারা বেগম মনি, আওয়ামীলীগ নেতা শেখ জামাল হোসাইন, আব্দুর রউফ পাশা, নুরুল ইসলাম মিলন, অধ্যাপক আব্দুল খালেক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে আইন শৃংখলার চরম অবনতি ঘটে চলেছে। প্রতিনিয়ত হামলা, মামলা, গণ গ্রেফতার, সাংবাদিক নির্যাতন, মানুষ হত্যার ঘটনা ঘটছে।
বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশে মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবী করেন। তারা বলেন, “আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। গ্রেফতার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে।”
তারা বলেন, দেশ ও জনগণের স্বার্থে শেখ হাসিনার প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী, এটি কেবল সময়ের ব্যাপার।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ইউএসএ’র আহ্বায়ক এডভোকেট আব্দুর রকিব মন্টু এবং সদস্য সচিব এডভোকেট মো. মিনহাদুজ্জামান লীটন সমাবেশে ভার্চুয়ালী বক্তব্য প্রদানের জন্য শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ