Thursday, 6 August 2026 |
শিরোনাম
TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ধর্মীয় উৎসব আমেজে পবিত্র ঈদুল আযহা উদযাপিত; বাংলাবাজার মসজিদের জামায়াতে নিউইয়র্ক সিটি মেয়র মামদানী ও কংগ্রেসওম্যান ওকাসিও-কর্টেজ

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: May 28, 2026 | 5:56 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনার মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে যুক্তরাষ্ট্রে ২৭ মে বুধবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। চমৎকার আবহাওয়া থাকায় বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে ও মসজিদে ঈদ জামাতে মানুষের ঢল নামে। ত্যাগের মহিমা নিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগণ এদিন পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
যুক্তরাষ্ট্রে সর্বত্রই ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামায়াত। অধিকাংশ ঈদ জামায়াত সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণ।
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার মসজিদের উদ্যোগে খোলা মাঠের বিশাল জামায়াতে নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানী ও ইউএস কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদ ছাড়াও জ্যামাইকা মুসলিম সেন্টার, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, মসজিদ আল আমান, আল আমিন মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, আসসাফা ইসলামিক সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, সানিসাইড মসজিদ, মসজিদ আবু হুরায়রা, দারুস সুন্নাহ জামে মসজিদ, আল ফোরকান জামে মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, শাহজালাল মসজিদ, মসজিদ বিলাল, গাউছিয়া মসজিদ, পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার, দারুস সুন্নাহ নিউইয়র্ক মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার সহ বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় ঈদের বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত উপলক্ষে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে, নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে পবিত্র ঈদুল আজহার বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়। মসজিদের নিকটবর্তী খোলা মাঠে (পিএস ১০৬, ২১২০ সেইন্ট রেমন্ডস এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২) এদিন সকাল সাড়ে ৮টা এ জামায়াত অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লী এই ঈদ জামাতে অংশ নেন।

নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানী, কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও মেয়র অফিসের চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মির বাশারএ বিশাল জমায়তে শুভেচ্ছা বক্তব্য রাখেন। জোহরান মামদানী বাংলাবাজার থেকে ইয়াংকি স্টেডিয়ামের কাছে ম্যাকোম্ব ড্যাম পার্কের সকার ফিল্ডে যান। গ্রান্ড কনকোর্সের একটি আফ্রিকান মসজিদের এই জামাতে তিনি ঈদের নামাজ পড়েন।
মেয়র মামদানি পানজাবির স্টাইলে বানানো লন্ডনের বিশ্ববিখ্যাত ফুটবল টিম আর্সেনালের নতুন জার্সি পরে এই জামাতে এলেন। মেয়র জোহরান মামদানী হযরত ইব্রাহিম (আঃ) এর কথা স্মরণ করে বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দিয়েছে।
তিনি বলেন, নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসাবে আমি ঐক্য ও সাম্যের লেন্স দিয়ে সকলকে দেখতে চাই, যেখানে প্রত্যেক নগরবাসী যেন এই সিটিকে তাদের নিজের সিটি ভাবতে পারে, যাতে তারা এই সিটিতে সব কিছু পাওয়ার সুযোগ পায়।
মেয়র মামদানী বলেন, আমি সুরা আলÍইমরানের ১০৩ আয়াত উদ্ধৃত করে বলতে চাই ‘আল্লাহর রজ্জু শক্ত হাতে ধরে রাখো সকলে মিলে, কখনো বিভক্ত হয়ো না’।
তিনি বলেন, আমাদের আজকের স্যাক্রিফাইস কেবল বৃহত্তর শান্তিই বয়ে আনবে না, বৃহত্তর সম্ভাবনার দ্বারও খুলে দেবে।
কংগ্রেসউয়োম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেন, এটা আমার ডিস্ট্রিক্ট। আমার ডিস্ট্রিক্টে বাংলাদেশীরা সব দিক দিয়েই উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। আমি যে কোনো প্রয়োজনে যেমন বাংলাদেশীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

নামাজে ইমামতি, খুতবা ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। এসময় বাংলাবাজার ইসলামিক সেন্টারের হাফিজ বদরুল আলম সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। তারা ঈদুল আজহার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। নামাজ শেষে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
বাংলাবাজার মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় জামাতের পূর্বে বক্তব্য রাখেন মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর, প্রধান উপদেষ্টা মো. ফখরুল ইসলাম ও ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী। এসময় তাদের সাথে ছিলেন মসজিদের কোষাধ্যক্ষ ইকবাল হোসেন।
সভাপতি ডা. আবদুস সবুর মসজিদের প্রস্তাবিত বহুতল ভবণ নির্মান প্রকল্পের সর্বশেষ অবস্থা তুলে ধরে বলেন, বাংলাবাজার জামে মসজিদের ক্রয়কৃত পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গার পাশের ফিউনারেল হোমসহ জমিটি ক্রয়ের বিষয়টি এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফিউনারেল হোমসহ জমিটি ক্রয়ের পরই প্রস্তাবিত নতুন বহুতল ভবন নির্মান কাজ শুরু করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্যে বিপুল পরিমান অর্থের প্রয়োজন। এজন্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী প্রস্তাবিত মসজিদ প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।
ঈদ জামাতে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদের কার্যকরী কমিটির সদস্যরা। এর মধ্যে ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির, মোহাম্মদ এ হাসান ও মোহাম্মদ আবু সাঈদ, সহ সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, সহ কোষাধ্যক্ষ সোহেল চৌধুরী, কার্যকরী সদস্য মোহাম্মদ শাহজাহান, আজিজুল হক, মিজানুর রহমান, ওয়ালিউর রহমান, জাফর তালুকদার, সেবুল খান, ফারুক আহমেদ ও মো. জসিম উদ্দিন।
বক্তারা বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবণ নির্মানে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। মসজিদের জন্য সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক, ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮।
বাংলাবাজার জামে মসজিদ ইনক্, চেজ ব্যাংক এন.এ. হিসাব নং : ১৭৮ ৭৩২ ৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১ এবং gofundme, Zelle.
নামাজ শেষে বাংলাবাজার জামে মসজিদের সভাপতি ডা. আবদুস সবুরের সৌজন্যে খেজুর এবং নিউইয়র্ক স্টেটে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ৮৭ (ব্রঙ্কস) থেকে এসেম্বলিম্যান পদপ্রার্থী জাকির চৌধুরী, সিপিএ’র সৌজন্যে মুসল্লীদের পানি প্রদান করা হয়।
এদিকে, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে মসজিদ নিকটবর্তী ওভাল পার্কের খোলা মাঠে ঈদুল আজহার বিশাল ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত এ ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসল্লী এই অংশ নেন।
নামাজে ইমামতি করেন মাওলানা হাফিজ মোহাম্মদ আলিম উদ্দিন। ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা হাফিজ মোহাম্মদ আলিম উদ্দিন ও নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ।
নামাজ শেষে প্রবাসীদের অনেকে গরু ও খাশী কুরবানী দেন। কিন্তু দেশের মতো পশু কিনে নিজ বাড়িতে নিয়ে কুরবানী করার সুযোগ না থাকায় অধিকাংশ প্রবাসী অবশ্য আগে থেকেই স্থানীয় গ্রোসারী ও হালাল পল্ট্রি ফার্মে কুরবানীর অর্ডার দিয়ে রাখেন। সুবিধামত সময়ে গ্রোসারী ও পল্ট্রি ফার্ম থেকে প্রবাসীরা তাদের পশু কুরবানীর মাংস নিয়ে যান। বেশ কিছু গ্রোসারী ও পল্ট্রি ফার্ম কুরবানীর মাংস সরবরাহ করে ঈদের পরদিন। নামাজ শেষে অনেকে ছুটে যান পশু খামারে। দূরবর্তী স্থানের পশু খামারে গিয়ে পছন্দের গরু, খাশী অথবা ভেড়া কুরবানী দেন। অনেকে বাংলাদেশি গ্রোসারি/সুপার মার্কেট এর মাধ্যমে কুরবানী দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ