Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদকে বিশেষ সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: May 31, 2026 | 9:36 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের বেই হেড-এ অবস্থিত ঐতিহাসিক ভেন্যু এল. ওন হাবার্ড হিস্টোরিক ল্যান্ডমার্ক-এ সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়েছে। কমিউনিটি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় সংগঠনের সভাপতি সোহেল আহমেদ এবং সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন ধরে তিনি এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি-এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় কমিউনিটির কল্যাণে নিবেদিতভাবে কাজ করে আসছেন। তাঁর মানবিক উদ্যোগ, নেতৃত্বগুণ এবং সামাজিক অবদানকে অনুষ্ঠানে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মোহাম্মদ জাবেদ উদ্দিনের এই অর্জন প্রবাসী কমিউনিটির জন্য গর্বের বিষয় এবং এটি সমাজসেবায় আরও অনুপ্রেরণা জোগাবে। তাঁরা সম্মাননা প্রাপ্তিকে স্বাগত জানিয়ে মোহাম্মদ জাবেদ উদ্দিনের অব্যাহত সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাইলস পার্কার, হিস্টোরিক ল্যান্ডমার্ক ডিরেক্টর। পুরো অনুষ্ঠানজুড়ে প্রবাসী কমিউনিটির মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ