Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: June 12, 2026 | 9:09 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রুকলিনে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুন শনিবার চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (সিএমবিএ) এর আয়োজনে ম্যাকডোনাল্ড এভিনিউতে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলা আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিলো বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি নিউইয়র্ক ইনক। পথমেলায় প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মেলায় শাড়ি, চুড়ি গহণাসহ বিভিন্ন স্টল স্থাপনের মাধ্যমে নিজেদের পণ্য ও সেবা উপস্থাপন করার সুযোগ পান উদ্যোক্তারা। শিশুদের জন্য নাগরদোলা, হরেক রকমের খেলনা বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। এছাড়া র‌্যাফেল ড্রতে গাড়িসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
আয়োজক সংগঠন চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ইনক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মইনুল আলম ও মেলার আহ্বায়ক মামুন রশীদ জানান, ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার শুধু একটি বিনোদনমূলক আয়োজন নয়, বরং প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনাকে বৃহত্তর সমাজে তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আবারও নিজের অবস্থান সুদৃঢ় করেছে। প্রবাসের বুকে নারী উদ্যাক্তাসহ নতুন উদ্যাক্তা তৈরিতেও ইতিবাচক প্রভাব ফেলবে মেলাটি।
তারা আরও জানান, এবারের মেলায় অংশগ্রহণ ছিল প্রত্যাশার চেয়েও বেশি। দিনব্যাপী শিল্পীদের নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের আকৃষ্ট করে। ভবিষ্যতে এ মেলা আরো ব্যাপক পরিসরে আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে ব্যবসায়ী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ