নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল সমাবেশ
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউইয়র্ক নর্থ জোন দাওয়াতী পক্ষ উপলক্ষ্যে দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পুনর্মিলনী’র আয়োজন করে গত ৭ জুন রবিবার নিউইয়র্ক সিটির অভিজাত রেষ্টুরেন্ট সাগর চাইনিজে। নিউইয়র্ক নর্থ জোন সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান, ডা: সাইদুর রহমান চৌধুরী, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী সিপিএ, ন্যাশনাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ আবু উবাইদা, প্রফেসর ড. মো: রুহুল আমিন, আব্দুল্লাহ আল আরিফ, নাহার এর চেয়ারম্যান ডা: আতাউল ওসমানী, ন্যাশনাল ফাইন্যান্স সহকারী শেখ জালাল উদ্দিন, সাবেক ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আনোয়ারুল হক, প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন জোনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান।
আলোচকবৃন্দ বলেন, দাওয়াত মুমিন জীবনের গুরুত্বপূর্ণ মিশন। পৃথিবীতে যত নবী-রাসূল আগমন করেছেন তাঁদের সকলেরই মিশন ছিল দাওয়াত। দাওয়াত দানের মাধ্যমেই তারা অন্ধকারাচ্ছন্ন সমাজে আলোর মশাল প্রজ্জ্বলিত করেছেন। বর্তমান সমাজ ব্যবস্থা ক্রমশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। ন্যায়নীতি আজ বিলুপ্তপ্রায়। যুলুম-নির্যাতন, হত্যা, লুণ্ঠন, ঘুষ-দুর্নীতি আর পাপাচারের বিষবাষ্পে জাতি আজ দিশেহারা। এই ভয়াবহ পরিস্থিতি থেকে সমাজকে রক্ষা করতে দাওয়াতের ব্যাপক প্রসারের বিকল্প নেই। অতিথিবৃন্দ একজন দাঈদের বৈশিষ্ট্য এবং বর্তমান তথ্য প্রযুক্তির যুগে দাওয়াতী কাজের কৌশল নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সকলের সাথে ঈদের কৌশল বিনিময় করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জোনের কার্যকরী কমিটির সদস্য দিদারুল আলম, প্রসেফর দেলোয়ার মজুমদার, এডভোকেট আবুল হাসেম, নূরুস সামাদ চৌধুরী, কায়কোবাদ কবির, সামসুল আলম প্রমুখ।
- TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা
- যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান
- Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day
- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
- নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন
- যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী

