Thursday, 6 August 2026 |
শিরোনাম
TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: June 18, 2026 | 5:55 am

হাকিকুল ইসলাম খোকন : নিউইয়র্কে জ‍্যাকসন হাউসের ইটজী চাইনিজ রেস্টুরেন্টে গত ১৪ জুন বৃহত্তম বরিশাল বাসীর উদ্যোগে বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন এর সভাপতিত্বে ও বিশিষ্ট কমিউনিটি নেতা কায়কোবা খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন‍্যতম উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদিপ কর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আব্দুস সাছার বাবুল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মাদ বখতিয়ার আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ, এডভোকেট মোহাম্মাদ আলী বাবুল, এডভোকেট জাকির এইচ মিয়া, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুন ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা এমএ হাসান, ইউটিউব চ‍্যানেল হোস্টে ড. সেলিনা আফরীন রীতা, সঙ্গীত শিল্পী আল আমিন বাবু, নিউইয়র্ক ষ্ঠেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কবি সালেহা ইসলাম, আওয়ামী লীগ নেএী রিনা আবেদীন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কমানা আক্তার, নারগিস রহমান, সৈয়দ মিজানুল রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমএ হাসেম, আওয়ামী লীগ নেতা মনজুর চৌধুরি।
অন‍্যাদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শহিদুর ইসলাম, লস্কর মইজুর রহমান জুয়েল, ডেলওয়া হোসেন মোল্লা, এমএ অনিল বাবু, টি.মোল্লা, আতাউর রহমান তালুকদার, সাইদুর রহমান, অলমগীর হোসেন, শাহ ফাতিন, আহমেদ ওয়ালিওললাহ, মুক্তিযোদ্ধা মামুন, রফিকুন ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের পাতায় পাতায় তোফায়েল আহমেদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। বাঙালি জাতি চিরদিন তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বক্তাগন বলেন, জাতীয় নেতা তোফায়েল আহমেদ জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাব দিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোফায়েল আহমেদ অবিচ্ছেদ অংশে পরিণত হয়েছেন।
সভায় বক্তারা জাতীয় নেতা মরহুম তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, বাংলাদেশ যতদিন থাকবে জাতীয় বীর তোফায়েল আহমেদ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
সভায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টি. মোল্লা। সভায় ১৯৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, ১৯৫২-এর মহান ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে নিহত. ২০০৪ -এর ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত, ২০২৪- জঙ্গী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ