Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ১ লাখ কবরের প্রকল্প স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ও পুনর্মিলনী Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে পুনরায় জোর দিয়েছে বাংলাদেশ চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN জাতিসংঘের নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: February 11, 2026 | 5:52 am

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ এলাকায় একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

পুলিশের বরাতে কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানায়, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলের ভেতর ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। একই এলাকায় একটি বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আরসিএমপি জানিয়েছে, হামলায় একজন বন্দুকধারী জড়িত ছিলেন এবং ঘটনাস্থলে তাঁকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, হামলাকারী আত্মহত্যা করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী সম্ভবত একজন নারী।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং প্রাণঘাতী নয় এমন আঘাত পাওয়া প্রায় ২৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার পর স্কুলের বাকি শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV