নিউইয়র্ক সিটিতে ডেলিভারি ড্রাইভাররা আনুমানিক ১৬০০ ডলার করে ক্ষতিপূরণ পাবেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে উবার ইটস, ফ্যান্টুয়ান এবং হাঙ্গ্রিপ্যান্ডা ডেলিভারি অ্যাপ কোম্পানিগুলোকে তাদের চালকদের জন্য মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। মেয়র জোহরান মামদানি ৩০ জানুয়ারি জানিয়েছেন, শহরের ডেলিভারি কর্মীদের ন্যুনতম মজুরি আইন লঙ্ঘনের কারণে এই তিনটি সংস্থা মিলিতভাবে ৪৯ হাজারের বেশি কর্মীর জন্য মোট ৫ দশমিক ১৯৫ মিলিয়ন ডলার জরিমানা ও ক্ষতিপূরণ প্রদান করবে।
উবার ইটস এককভাবে ৪৮ হাজারের বেশি কর্মীর জন্য ৩ দশমিক ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং ৩ দশমিক ৫ লাখ ডলার জরিমানা প্রদান করবে। ফ্যান্টুয়ান ২৮৫ কর্মীর জন্য ৪ দশমিক ৬৮ লাখ ডলার এবং ৫২ হাজার ডলার জরিমানা দেবে। হাঙ্গি প্যান্ডা ১ হাজারের বেশি কর্মীর জন্য ১০ লাখ ৬৮ হাজার ৬৭২ ডলার ক্ষতিপূরণ এবং ১ লাখ ৬ হাজার ৩২৭ ডলার জরিমানা প্রদান করবে। এ হিসাব অনুযায়ী, প্রতিজন কর্মী আনুমানিক ১ হাজার ৬৪২ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন।
নিউইয়র্ক সিটির তদন্তে জানা গেছে, ডিসেম্বরে ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ডেলিভারি অ্যাপগুলো বাতিল হওয়া অর্ডার এবং অন্যান্য কারণে চালকদের ন্যুনতম মজুরি প্রদান করেনি। মামদানি বলেন, যদি কেউ আইন ভাঙ্গে এবং শ্রমিকদের শোষণ করে লাভ অর্জন করে, তাহলে তাকে দ্রুত এবং সরাসরি জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এছাড়াও উবার ইটস সেই সমস্ত কর্মীকে পুনঃনিযুক্ত করবে যাদের অ্যাকাউন্ট ২০২৩ সালের ডিসেম্বার থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিঅ্যাকটিভেট করা হয়েছিল। মেয়র কার্যালয় অনুযায়ী, এতে প্রায় ১০ হাজার ডেলিভারি কর্মী প্রভাবিত হতে পারেন।
নিউইয়র্ক সিটির নিয়ম অনুযায়ী ২০২১ সালে প্রবর্তিত ন্যূনতম মজুরি আইনটি এপ্রিল থেকে ডেলিভারি কর্মীদের জন্য বেসিক মজুরি ২১ দশমিক ৪৪ ডলার থেকে ২২ দশমিক ১৩ ডলারে উন্নীত করবে। এছাড়াও নতুন আইন অনুযায়ী, ডেলিভারি অ্যাপগুলোকে গ্রাহকদের চেকআউটের আগে টিপ দিতে অনুরোধ করতে হবে, ডিফল্ট হার ১০ শতাংশ রাখা হয়েছে।
মেয়র মামদানি জানিয়েছেন, সিটি এ ধরনের ডেলিভারি অ্যাপ সংস্থাগুলোর শোষণ বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং সর্বোচ্চ নজর দিচ্ছে শ্রমিকদের অধিকার সুরক্ষায়।
- নিউইয়র্কে ১ লাখ কবরের প্রকল্প স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ও পুনর্মিলনী
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
- জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে পুনরায় জোর দিয়েছে বাংলাদেশ
- চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- জাতিসংঘের নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

