বিশ্বকাপের নিরাপত্তায় রোবট কুকুর, পুলিশের সহায়তায় নতুন প্রযুক্তি মেক্সিকোয়
আসন্ন বিশ্বকাপ ফুটবলে নিরাপত্তা জোরদারে রোবট কুকুর মোতায়েনের পরিকল্পনা নিয়েছে মেক্সিকো। ম্যাচ চলাকালে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহায়তা করবে চার পা–ওয়ালা এসব রোবট।
সোমবার মেক্সিকোর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা কার্যক্রমে সহায়তার জন্য পুলিশ বাহিনীর সঙ্গে রোবট কুকুর ব্যবহার করা হবে। বিপজ্জনক এলাকায় প্রবেশ করে সেখানকার পরিস্থিতি সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে নিরাপত্তা বাহিনীকে জানাতে সক্ষম এসব রোবট। ফলে কোনো পদক্ষেপ নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারবে পুলিশ।
চলতি বছরের জুনে শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আয়োজন। ১১ জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এবং টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিশ্বকাপের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মনতেরে মহানগর এলাকায়। গুয়াদালুপে শহরের নগর কাউন্সিল প্রায় ২৫ লাখ পেসো (প্রায় ১ লাখ ৪৫ হাজার ডলার) ব্যয়ে প্রাণীসদৃশ রোবটগুলো সংগ্রহ করেছে।
স্থানীয় সরকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি রোবট পরিত্যক্ত ভবনের ভেতর দিয়ে হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠছে এবং সেখানকার দৃশ্য সরাসরি সম্প্রচার করছে। রোবটটির পেছনে সতর্কভাবে এগিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা।
মহড়ার সময় রোবট কুকুরটি এক সশস্ত্র ব্যক্তির মুখোমুখি হয়ে লাউডস্পিকারের মাধ্যমে তাকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেয়।
গুয়াদালুপের মেয়র হেক্তর গার্সিয়া জানান, প্রাথমিক পর্যায়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পুলিশ কর্মকর্তাদের সহায়তা এবং তাদের শারীরিক ঝুঁকি কমাতেই এসব রোবট ব্যবহার করা হবে। সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে রোবট কুকুর মোতায়েন করা হবে বলেও তিনি জানান।
বিবিভিএ স্টেডিয়ামে বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা টুর্নামেন্ট চলাকালে ‘এস্তাদিও মনতেরেই’ নামে পরিচিত থাকবে।
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর, বাতিল জেল শাস্তি
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রা ১১ এপ্রিল, যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

