নিউইয়র্কে আনন্দরধ্বনির বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ১২ এপ্রিল
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে আনন্দরধ্বনি ইনক. নিউইয়র্ক এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। আগামী ১২ এপ্রিল রোববার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কুইন্সের কুইন্সবোরো পারফর্মিং আর্টস সেন্টার (QPAC)-এ প্রবাসী বাংলাদেশিদের এ আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইনক। আয়োজকরা জানিয়েছেন, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন প্রখ্যাত শিল্পী ড. সেজান মাহমুদ, যিনি সংগীত পরিবেশনার পাশাপাশি বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরবেন। আয়োজনে থাকবে গান, বাদ্যযন্ত্র পরিবেশনা এবং বাঙালিয়ানা ঘিরে নানা সাংস্কৃতিক উপস্থাপনা।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং প্রবেশ সম্পূর্ণ ফ্রি। দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পার্কিং সুবিধাও রাখা হয়েছে। এছাড়া গণপরিবহন ব্যবহার করে সহজেই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানটি টিবিএন২৪, ইউএসএনিউজঅনলাইন.কম, নিউজ২৪ইউএসএ এবং আমেরিকাবাংলানিউজ২৪ এ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেবে এবং নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে আরও সম্পৃক্ত করবে।
- নিউইয়র্কে ১ লাখ কবরের প্রকল্প স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ও পুনর্মিলনী
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
- জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে পুনরায় জোর দিয়েছে বাংলাদেশ
- চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- জাতিসংঘের নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

