নিউইয়র্কে কমিউনিটি এক্টিভিস্ট শাহনাজ হোসেনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে কমিউনিটি এক্টিভিস্ট শাহনাজ হোসেন ও মাহবুব হোসেনের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। গত ৩ মে হলিসে ১০০-৩৭, ১৯৬ স্ট্রিটে তাদের বাড়ির ব্যাক ইয়ার্ডে নব বর্ষ উদযাপনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবশেনাসহ ব্যাপক আয়োজন করেন তারা।
পান্তা-ইলিশ, ভর্তা-ভাতসহ মজাদার সব খাবার খাবার ছিল এ আয়োজনে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজু আখন্দ, কামরুজ্জামান বকুল, সবুজ সহ অন্যান্যরা। দর্শকরা প্রাণভরে উপভোগ করেন শিল্পীদের মনোজ্ঞ এ পরিবেশনা।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন এ উৎসবে। অতিথিদের সঙ্গে নিয়ে নব বর্ষের আনন্দ-উৎসবে মেতে ওঠেন তারা।
কমিউনিটি এক্টিভিস্ট শাহনাজ হোসেন ও মাহবুব হোসেন এ আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- নিউইয়র্কে ১ লাখ কবরের প্রকল্প স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ও পুনর্মিলনী
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
- জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে পুনরায় জোর দিয়েছে বাংলাদেশ
- চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- জাতিসংঘের নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

