Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ১ লাখ কবরের প্রকল্প স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ও পুনর্মিলনী Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে পুনরায় জোর দিয়েছে বাংলাদেশ চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN জাতিসংঘের নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ভারতের পশ্চিমবঙ্গে সহিংসতা ও বাংলাদেশ নিয়ে কটুক্তির প্রতিবাদে নিউইয়র্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: May 13, 2026 | 5:20 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সহিংসতা, হামলা ও বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্যাট্রিয়টস অব বাংলাদেশ-ও বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে ১০ মে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায় ও রাজনৈতিক কর্মীদের ওপর সহিংসতা, লুটপাট ও অস্থিতিশীলতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে কটূক্তি ও হস্তক্ষেপমূলক বক্তব্যের নিন্দা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ মিজান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট রহমত উল্লাহ, আলিম তালুকদার এবং নুরুল চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন আজিজুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল কাদের।
বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা, বিদ্বেষমূলক বক্তব্য বা উসকানি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তারা মানবাধিকার রক্ষা, সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন দীপন গাজী, মামুন সরকার, জাবেদ আলম, দীপু চৌধুরী সহ কমিউনিটির অন্যান্য ব্যক্তিবর্গ। সভা শেষে আয়োজকরা সকল দেশপ্রেমিক ও মানবতাবাদী মানুষকে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV