Friday, 3 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র উৎসবমুখর বনভোজন নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর হতে সকল প্রকার কনস্যুলার ফি পরিশোধ করা যাবে শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডে! Bangladesh Calls for Stronger Global Cooperation to Counter Evolving Terrorism Threats at UN সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ BOROUGH PRESIDENT GIBSON HOSTS 2026 SAVOR THE BRONX RESTAURANT WEEK PRESS CONFERENCE & LAUNCH EVENT AT DRIPS RESTAURANT AND LOUNGE ছাতক সমিতি ইউএসএ’র বর্ণিল অভিষেক, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির বনভোজন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নিউইয়র্কে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউইয়র্কে ১ লাখ কবরের প্রকল্প স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ও পুনর্মিলনী
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর হতে সকল প্রকার কনস্যুলার ফি পরিশোধ করা যাবে শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডে!

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: July 3, 2026 | 5:41 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক-এ আগামী ১ অক্টোবর ২০২৬ হতে কনস্যুলেটে স্ব-শরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণের ক্ষেত্রে সকল প্রকার কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। এ পরিপ্রেক্ষিতে, ১ অক্টোবর ২০২৬ হতে স্ব-শরীরে সেবা গ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণ করা হবে না।
তবে, ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য হবে না। এসব আবেদনের জন্য বিদ্যমান নিয়ম অনুযায়ী পূর্বের ন্যায় মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
শর্তাবলি:
• সেবাগ্রহীতাদের কনস্যুলেটে আগমনের সময় বৈধ ও সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
• নগদ অর্থ বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে ফি গ্রহণ করা হবে না।
• ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে বিদ্যমান ফি পরিশোধের বিধি-বিধান অপরিবর্তিত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন, দক্ষ ও সময়োপযোগী কনস্যুলার সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক-এর কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্তের সফল বাস্তবায়নে সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV