Thursday, 9 July 2026 |
শিরোনাম
Bangladesh calls for adaptive, innovative and future-ready UN Police at UNCOPS 2026 নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান New York Attorney General James Secures $45 Million from Block for Enabling Fraud and Misleading Cash App Users Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন Minister of Home Affairs seeks stronger UN support for Bangladesh’s peacekeeping deployments নিউইয়র্কে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী New York Attorney General James Urges Student Loan Borrowers on SAVE Plan to Choose New Repayment Options; Borrowers on SAVE Plan Will Receive Notices About Finding a New Federal Payment Plan Within 90 Days MENG ISSUES STATEMENT ON INDIVIDUAL WHO ENTERED THE MUSLIM CENTER OF N.Y. IN FLUSHING, QUEENS WITH A BB GUN DURING PRAYERS ON FRIDAY AFTERNOON
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: July 9, 2026 | 4:33 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (আনকপস ২০২৬)-এ বক্তব্য প্রদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আগামী দিনের নিরাপত্তা চ্যালেঞ্জ গতানুগতিক সক্ষমতা দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, আন্তঃসীমান্ত অপরাধ চক্রের ক্রমবর্ধমান বিস্তার ও জটিলতা মোকাবিলায় উচ্চ দক্ষতাসম্পন্ন জনবল, বিশেষায়িত সক্ষমতা এবং উদ্ভাবনী পদ্ধতির উন্নয়ন ও প্রয়োগে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অবদানের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ইউনিটগুলোকে আরও সক্ষম ও প্রস্তুত করে তুলতে বাংলাদেশ উল্লেখযোগ্য সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও উত্তম অনুশীলনের আদান-প্রদান জোরদারে একটি ‘জাতিসংঘ পুলিশ নলেজ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব দেন।
জলবায়ু পরিবর্তনকে উদীয়মান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারে একটি বার্ষিক ‘এনভায়রনমেন্ট পুলিশিং কনফারেন্স’ আয়োজনেরও প্রস্তাব দেন।
Photo credit : Press Wing, Permanent Mission of Bangladesh to the United Nations.

সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV