বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় হাসান চাইনিজে ১৩ জুলাই আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে স্মৃতিচারণ করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা’র সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের জীবনী নিয়ে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, বীর মুক্তিযুদ্ধা সরকার এ মজিদ, সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাছির, বীর মুক্তিযোদ্ধা ড. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, কমিউনিটি এক্টিভিস্ট খবির উদ্দিন ভূইয়া, মিয়া মোঃ দাউদ, মরহুমের জামাতা মোঃ আব্দুল গফুর, ভাগ্নে বিল্লাল হোসেন এবং সাইদ ইসলাম।
এসময় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মহান স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তারা বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র নানা কর্মকান্ডে সৎ ও নিষ্ঠাবান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ভূমিকা ছিল অনস্বীকার্য। তার অনুকরণীয় কর্মকান্ড আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation
- নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
- নিউইয়র্কে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত
- State Minister for Housing and Public Works reaffirms Bangladesh’s commitment to inclusive and climate-resilient urbanization
- UNFPA pledges to champion Bangladesh’s demographic resilience and people-centred development agenda

