Tuesday, 15 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘শপিং উইথ সাবরিনা’র গ্র্যান্ড ওপেনিংয়ে বিশেষ সেল! নিউইয়র্কে ৯/১১-এর ভিকটিমদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় শান্তি, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES FUNDING FOR THE FIRST-EVER: BRONX SCHOOL OF HIP HOP ON THE FIRST DAY OF SCHOOL নিউইয়র্কে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’- আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউইয়র্কের ওজন পার্কে আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র ঈদে মীলাদুন্নবী র‌্যালি ও মাহফিল বিশ্বের ৬৩ দেশে মোবাইল কনস্যুলার ক্যাম্প চালাচ্ছে বাংলাদেশের মিশন আদর্শের জীবন্ত প্রতীক রাসুল (সা.) Trump Administration Proposes Excluding Non-Citizens from Census 2030, Setting Up 14th Amendment Challenge নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মেজবান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: July 23, 2026 | 10:13 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্মরণে একটি সড়কের পুনঃনামকরণ করা হয়েছে। ১৮ জুলাই শনিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি যে বাসায় বসবাস করতেন, সেই বাসার সামনের সড়কে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামফলক উন্মোচন করা হয়। সিটির নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী এই বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার পেশাগত নিষ্ঠা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সড়কটির নামকরণ করা হয়। অনুষ্ঠানে দিদারুল ইসলামের স্ত্রী, সন্তান, বাবাসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ এক বিবৃতিতে বলেন, দিদারুল ইসলামের বাসস্থানের সড়কে তার নামে নামফলক স্থাপনের মাধ্যমে নিউইয়র্ক সিটি তার বীরত্ব ও আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখল। কোনো ব্যক্তির নামে রাস্তার নামকরণ করা হলে সেই ব্যক্তির জীবন ও অবদান শহরের ইতিহাসের অংশ হয়ে যায়।
দিদারুল ইসলামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নিউইয়র্ক সিটি কাউন্সিল এই সড়কের নামকরণ করে।
গত বছরের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ভবনে বন্দুকধারী শেনে তামুরার হামলায় চারজন নিহত হন। হামলা প্রতিরোধে এগিয়ে গেলে দিদারুল ইসলামও বন্দুকধারীর গুলিতে নিহত হন। সে সময় তিনি ব্রঙ্কসের ৪৭তম প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। মৃত্যুর পর তাকে মরণোত্তর ‘ডিটেক্টিভ ফার্স্ট গ্রেড’ পদোন্নতি দেওয়া হয়।
দিদারুল ইসলাম পরিবার-পরিজন নিয়ে ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাস করতেন। তার মৃত্যুর কিছুদিন পর জন্ম নেয় তার তৃতীয় সন্তান আরহাম, যার বয়স এখন ১১ মাস। অপর দুই সন্তান হল আহিয়ান ও আজহান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ