ঢাকায় হাসপাতালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা আলতাফ হোসেনের মৃত্যু
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বাংলাদেশ সময় ১৫ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি।
দলীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে গত দুই থেকে তিন দিন ধরে অসুস্থতা অনুভব করছিলেন আলতাফ হোসেন। ১৫ সেপ্টেম্বর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তিনি বমি করতে থাকেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
শোকবার্তায় নেতারা বলেন, আলতাফ হোসেন নতুন বাংলা ছাত্র সমাজের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ ও ত্যাগী নেতা ছিলেন। তার মৃত্যুতে দল অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ আলতাফ হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
- তারেকের নিউইয়র্ক সফর ঘিরে বিএনপি-আওয়ামী লীগের মুখোমুখি কর্মসূচি: জেএফকে থেকে জাতিসংঘ—স্বাগত র্যালির প্রস্তুতি বিএনপির, কালো পতাকা ও বিক্ষোভের ঘোষণা আওয়ামী লীগের
- স্টেট ডিপার্টমেন্ট-পেন্টাগনে এনডিসি প্রতিনিধিদল: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ইস্যুতে ধারাবাহিক বৈঠক
- INDUSTRY ALERT: New York Attorney General James Urges Workers With Knowledge of Unsafe AI Development to File Whistleblower Complaints
- ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ, ভাঙা হাত— পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের
- ঢাকায় হাসপাতালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা আলতাফ হোসেনের মৃত্যু
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে কমিউনিটি সংগঠনগুলোর মাঝে মেয়রের অনুদান বিতরণ
- নিউইয়র্কের স্কুল-ডিভাইসে ইউটিউব বন্ধ, প্রযুক্তি ব্যবহারে নতুন বিধিনিষেধ
- পেনসিলভেনিয়ায় ২৭ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে বিএসিএফের সম্মাননা

