Sunday, 20 September 2026 |
শিরোনাম
নিউইর্য়কের ওজনপার্কে ভোজন বিলাস রেস্টুরেন্টের যাত্রা শুরু টেকসই উন্নয়নে বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কার অপরিহার্য – জাতিসংঘে ড. তিতুমীর Trump’s “Public Charge” Rule Takes Effect Today—What Immigrant New Yorkers Need to Know তারেকের নিউইয়র্ক সফর ঘিরে বিএনপি-আওয়ামী লীগের মুখোমুখি কর্মসূচি: জেএফকে থেকে জাতিসংঘ—স্বাগত র‌্যালির প্রস্তুতি বিএনপির, কালো পতাকা ও বিক্ষোভের ঘোষণা আওয়ামী লীগের স্টেট ডিপার্টমেন্ট-পেন্টাগনে এনডিসি প্রতিনিধিদল: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ইস্যুতে ধারাবাহিক বৈঠক INDUSTRY ALERT: New York Attorney General James Urges Workers With Knowledge of Unsafe AI Development to File Whistleblower Complaints ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ, ভাঙা হাত— পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের ঢাকায় হাসপাতালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা আলতাফ হোসেনের মৃত্যু নিউ জার্সির আটলান্টিক সিটিতে কমিউনিটি সংগঠনগুলোর মাঝে মেয়রের অনুদান বিতরণ নিউইয়র্কের স্কুল-ডিভাইসে ইউটিউব বন্ধ, প্রযুক্তি ব্যবহারে নতুন বিধিনিষেধ
সব ক্যাটাগরি

টেকসই উন্নয়নে বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কার অপরিহার্য – জাতিসংঘে ড. তিতুমীর

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: September 19, 2026 | 6:09 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, ন্যায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বিদ্যমান বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তাঁর মতে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শুধু অর্থায়ন বাড়ানো নয়, একই সঙ্গে এমন বৈশ্বিক আর্থিক পরিবেশ তৈরি করা জরুরি, যা উন্নয়নশীল দেশগুলোর দীর্ঘমেয়াদি অগ্রগতিকে টেকসই করতে পারে।

১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত ‘লিডিং এসডিজি অ্যাকশন’ শীর্ষক লিডার্স ডায়ালগে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। বৈশ্বিক আর্থিক ব্যবস্থা আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ওপর গুরুত্ব দেন তিনি।

ড. তিতুমীর বলেন, “আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি হতে হবে সম্মিলিত ও ভবিষ্যৎমুখী। আমাদের এমন একটি বৈশ্বিক আর্থিক কাঠামো গড়ে তুলতে হবে, যা শুধু উন্নয়নে অর্থায়নই করবে না, বরং উন্নয়নকে টেকসই করার জন্য প্রয়োজনীয় পরিবেশও সৃষ্টি করবে।”

আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন ড. তিতুমীর। এর প্রথমটি হলো—সংকট সৃষ্টি হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে ঝুঁকি আগাম শনাক্ত ও প্রশমনে সক্ষম আর্থিক ব্যবস্থা গড়ে তোলা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর নীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ঝুঁকিপ্রবণ দেশগুলোর কণ্ঠস্বর আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে দীর্ঘমেয়াদি, স্বল্পব্যয়ী ও ন্যায্য অর্থায়ন নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে আন্তর্জাতিক অর্থায়নের সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন তিনি। পঞ্চম অগ্রাধিকার হিসেবে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময় দেশগুলোর জন্য নমনীয় সহায়তা ও অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানান।

বক্তব্যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে এসডিজি বাস্তবায়নের অভিজ্ঞতাও তুলে ধরেন ড. তিতুমীর। তিনি ‘এসডিজি ভিলেজ’ উদ্যোগের উদাহরণ দিয়ে বলেন, স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন ও অগ্রাধিকারকে কেন্দ্র করে নবায়নযোগ্য জ্বালানি, নিরাপদ পানি ও স্যানিটেশন, জীবিকার সুযোগ সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল সেবা এবং জলবায়ু সহনশীলতাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

লিডার্স ডায়ালগে ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট তেরেসা রিবেরা, বেনিনের অর্থনীতি ও অর্থমন্ত্রী আরিস্তিদ মেদেনু এবং পানামার সামাজিক উন্নয়নমন্ত্রী বিয়াত্রিস কার্লেস দে আরাঙ্গো অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনের শেরউইন ব্রাইস-পিস। Photo credit : Press Wing, Permanent Mission of Bangladesh to the United Nations

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ