Sunday, 20 September 2026 |
শিরোনাম
নিউইর্য়কের ওজনপার্কে ভোজন বিলাস রেস্টুরেন্টের যাত্রা শুরু টেকসই উন্নয়নে বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কার অপরিহার্য – জাতিসংঘে ড. তিতুমীর Trump’s “Public Charge” Rule Takes Effect Today—What Immigrant New Yorkers Need to Know তারেকের নিউইয়র্ক সফর ঘিরে বিএনপি-আওয়ামী লীগের মুখোমুখি কর্মসূচি: জেএফকে থেকে জাতিসংঘ—স্বাগত র‌্যালির প্রস্তুতি বিএনপির, কালো পতাকা ও বিক্ষোভের ঘোষণা আওয়ামী লীগের স্টেট ডিপার্টমেন্ট-পেন্টাগনে এনডিসি প্রতিনিধিদল: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ইস্যুতে ধারাবাহিক বৈঠক INDUSTRY ALERT: New York Attorney General James Urges Workers With Knowledge of Unsafe AI Development to File Whistleblower Complaints ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ, ভাঙা হাত— পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের ঢাকায় হাসপাতালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা আলতাফ হোসেনের মৃত্যু নিউ জার্সির আটলান্টিক সিটিতে কমিউনিটি সংগঠনগুলোর মাঝে মেয়রের অনুদান বিতরণ নিউইয়র্কের স্কুল-ডিভাইসে ইউটিউব বন্ধ, প্রযুক্তি ব্যবহারে নতুন বিধিনিষেধ
সব ক্যাটাগরি

নিউইর্য়কের ওজনপার্কে ভোজন বিলাস রেস্টুরেন্টের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: September 19, 2026 | 6:12 pm

রশীদ আহমদ: নিউইয়র্কের ওজনপার্কে নতুন সাজে যাত্রা শুরু করেছে বাংলাদেশি উন্নত খাবারের রেস্টুরেন্ট ভোজন বিলাস। সোমবার ১৪ই সেপ্টেম্বর,সন্ধ্যা ৬টায় ব্রুকলিনের ১১৫৯ লিবার্টি অ্যাভিনিউতে (1159 Liberty Ave, Brooklyn, NY 11208) রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন ও পুনঃযাত্রা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইয়র্ক বাংলার সম্পাদক মাওলানা রশীদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সরওয়ার মিলন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোজন বিলাস রেস্টুরেন্টের কর্ণধার কামরুল ইসলাম। তিনি অতিথিদের স্বাগত জানান এবং রেস্টুরেন্টের বিভিন্ন সেবা ও খাবারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়তুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের ইমাম ও খতীব মাওলানা দেলোয়ার হোসাইন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “আল্লাহ তা’আলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাই ব্যবসা করতে হবে।”
তিনি বলেন, আল্লাহ তাআলা মাঝে মধ্যে মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। তাই কোনো বিপদ-মুসিবতে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ইসলামী বিধিবিধান মেনে চলার পাশাপাশি সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, ব্যবসা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. রুহুল আমীন, মসজিদ আল আমানের সভাপতি বুরহান উদ্দিন কফিল, সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, টাইম টিভি ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু,সাবেক সভাপতি মো: রব মিয়া, স্বন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমদ এবং কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ, বায়তুল মামুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টার এর সেক্রেটারি জেনারেল হাফেজ আবদুল্লাহ আল আরিফ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ,বাংলাদেশ সোসাইটির সমাজ কল্যাণ সম্পাদক ও ইয়র্ক বাংলা’র নির্বাহী সম্পাদক জামীল আনসারী,কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মিসবাহ আবেদীন, খায়রুল ইসলাম খেকন , বাবুল চৌধুরী ও ফারুক চৌধুরীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।

ভোজন বিলাস রেস্টুরেন্টের কর্ণধাররা হলেন কামরুল ইসলাম, নূর আলম সিদ্দিক মুন্না, নূরুল ইসলাম বুলবুল, মোর্শেদ আলম, মুহসিল কবীর, মুতাসিম বিল্লাহ সিরাজী ও মুহাম্মদ ফিরোজ।

মালিকদের পক্ষ থেকে কামরুল ইসলাম জানান, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার ও ফ্যামিলি প্যাকেজ রাখা হয়েছে। এখানে হালাল খাবার পরিবেশন করা হয় এবং পরিবারের সদস্যদের নিয়ে খাবারের জন্য উপযোগী পরিবেশ রয়েছে।

রেস্টুরেন্টের প্রচারপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, ভোজন বিলাস স্পেশাল ফ্যামিলি প্ল্যাটারে ২–৩ জনের প্যাকেজের মূল্য ৩৯.৯৯ ডলার এবং ৪–৫ জনের প্যাকেজের মূল্য ৬৯.৯৯ ডলার।

এতে রয়েছে চিকেন শিক কাবাব, চিকেন বটি কাবাব, বিফ কোফতা, ল্যাম্ব চপ, চিংড়ি, বাটার নান, মৌসুমি সালাদ ও ফ্রেঞ্চ ফ্রাই।

এছাড়া ভোজন বিলাস স্পেশাল ফ্যামিলি কাচ্চি প্ল্যাটার এর ২-৩ জনের প্যাকেজ ৪৪.৯৯ ডলার এবং ৪-৫ জনের প্যাকেজ ৭৯.৯৯ ডলার। এতে কাচ্চি, চিকেন রোস্ট, শামি কাবাব, চিংড়ি, মৌসুমি সালাদ ও ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে।

রেস্টুরেন্টে সকালের জন্য রয়েছে ব্রেকফাস্ট স্পেশাল। এর মূল্য ৪.৯৯ ডলার। এতে রয়েছে ২টি রুটি, মিক্স ভাজি অথবা ডাল এবং ১ কাপ চা। এই অফারটি সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত।

এছাড়া প্রতি শুক্রবার ও শনিবার রাতে ৮টা থেকে ১২টা পর্যন্ত বিশেষ বুফের আয়োজন রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য মূল্য ১৪.৯৯ ডলার এবং ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য ৯.৯৯ ডলার।

প্রচারপত্র অনুযায়ী, বুফেতে অ্যাপেটাইজার, প্রধান খাবার, ডেজার্ট ও ফলমূলসহ ৩০টির বেশি আইটেম রয়েছে। এছাড়া হালিম ও নান এবং হাঁসকারি ও ২ পিস চালের রুটি-সহ বিভিন্ন বিশেষ খাবারও রাখা হয়েছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষের প্রচারপত্রে জানানো হয়েছে, ভোজন বিলাস সপ্তাহের সাত দিন খোলা থাকবে। রেস্টুরেন্ট থেকে খাবার সরাসরি সংগ্রহের পাশাপাশি গ্রাবহাব, উবার ইটস ও ডোরড্যাশ-এর মাধ্যমে ডেলিভারি নেওয়ার সুবিধাও শীঘ্রই চালু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ভোজন বিলাস রেস্টুরেন্টের নতুন যাত্রার সাফল্য কামনা করেন এবং কমিউনিটির মানুষের জন্য এটি একটি পরিচিত ও উন্নত খাবারের ঠিকানা হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ