Tuesday, 22 September 2026 |
শিরোনাম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন New York Attorney General James Stops Trump Administration’s Attempt to Gut Social Services নিউইয়র্কে হার রাইজ ও উই এর যৌথ আয়োজনে দু’দিনের মেলা-সেমিনার; ব্যবসা, ট্যাক্স, আইনি কাঠামো ও বাজার সম্প্রসারণে পরামর্শ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব আয়োজিত স্বাগত প্রাতরাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ও ডা. জুবাইদা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ১৯৭১-এর ‘ব্লকেড’ আন্দোলনে সাহসী ভূমিকার জন্য ফিলিস টেলরের প্রতি কৃতজ্ঞতা নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে তারেক রহমানের আগমন ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে : সাধারণ পরিষদে ভাষণ ২৪ সেপ্টেম্বর, ঢাকার উদ্দেশে রওনা ২৫ সেপ্টেম্বর রাতে Global financial architecture must create conditions for sustainable development — Dr. Titumir নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন ‘ভ্রমণ নিষেধাজ্ঞার’ খবর ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যস্ততায় সফর সংক্ষিপ্ত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: September 22, 2026 | 1:56 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে জন এফ কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সমবেত হন যুক্তরাষ্ট্র বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট JFK বিমানবন্দরে অবতরণ করে। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। বিমানবন্দরে বাংলাদেশের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম তাঁকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে অবস্থান নেন। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও মোটরকেডে বিমানবন্দর ত্যাগের সময় উপস্থিত নেতাকর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এর আগে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসসহ বিভিন্ন এলাকায় তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর একাধিক প্রস্তুতি সভা, মিছিল ও স্বাগত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের একটি অংশও অংশ নেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর তিনি ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক এবং একাধিক উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমনকে ঘিরে বাংলাদেশি-অধ্যুষিত এলাকাগুলোতে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি অব্যাহত রয়েছে। একই সময়ে তাঁর সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক পক্ষের পৃথক কর্মসূচিও পালিত হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ