Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: September 26, 2026 | 4:41 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে সাড়া ও জনপ্রিয়তার পর এবার বাংলাদেশি কমিউনিটির প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে যাত্রা শুরু করেছে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা। শুক্রবার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তাদের রেস্টুরেন্ট ব্যবসার সম্প্রসারণে যুক্ত হলো আরও একটি নতুন প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে আড্ডা রেস্টুরেন্টের পরিচালক আমিনুল ইসলাম মিঠুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ, কমিউনিটি সংগঠক এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন শাখার সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সাদেক।

উদ্বোধনকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা আড্ডা রেস্টুরেন্টের নতুন শাখাকে স্বাগত জানান। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে একটি নতুন খাবারের প্রতিষ্ঠান চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও কমিউনিটির মানুষের জন্য খাবারের বৈচিত্র্য এবং পারিবারিক পরিবেশে সময় কাটানোর নতুন সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

আড্ডা রেস্টুরেন্টের পরিচালক আমিনুল ইসলাম মিঠু বলেন, ব্যবসার শুরু থেকেই মানসম্মত খাবার, পরিচ্ছন্নতা ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। ব্রঙ্কস শাখায় গ্রাহকদের আস্থা ও ইতিবাচক সাড়া তাদের ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করেছে। সেই ধারাবাহিকতায় জ্যাকসন হাইটসে দ্বিতীয় শাখা চালু করা হয়েছে।

তিনি বলেন, নতুন শাখায় শুধু খাবারের মান নয়, গ্রাহকদের স্বাচ্ছন্দ্যকেও গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবারের সদস্য, বন্ধু ও স্বজনদের নিয়ে যাতে মানুষ আরামদায়ক পরিবেশে সময় কাটাতে পারেন, সে বিষয়টি মাথায় রেখে শাখাটির পরিবেশ সাজানো হয়েছে।

মিঠু আরও বলেন, নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তাদের এগিয়ে যাওয়ার প্রধান অনুপ্রেরণা। ভবিষ্যতেও গ্রাহকদের প্রত্যাশা পূরণে মানসম্মত খাবার ও সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

উদ্যোক্তারা জানান, আড্ডা রেস্টুরেন্টের প্রথম শাখা নিউইয়র্কের ব্রঙ্কসে চালু হয়। সেখানে গ্রাহকদের নিয়মিত সাড়া ও জনপ্রিয়তার পর ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে এবার জ্যাকসন হাইটসে দ্বিতীয় শাখা চালু করা হলো।

নতুন শাখাটি সপ্তাহের সাত দিনই খোলা থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্রাহকদের জন্য খাবার ও রেস্টুরেন্ট সেবা চালু থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমিনুল ইসলাম মিঠু বলেন, কমিউনিটির মানুষের আস্থা ও ভালোবাসা নিয়েই আড্ডা রেস্টুরেন্টকে আরও সামনে এগিয়ে নিতে চান তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ