Saturday, 26 September 2026 |
শিরোনাম
জাতিসংঘে ইউএনজিএ ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ভবিষ্যতে কমিউনিটির সঙ্গে আলোচনা করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে নিউইয়র্কে প্রাক্তন চুয়েট অধ্যাপক সুদীপ্ত দেবের পিতা অধ্যক্ষ সুশান্ত দেবের পরলোক গমন প্রধানমন্ত্রী তারেকের সাক্ষাৎ ঘিরে ক্ষোভ, গ্র্যান্ড হায়াতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে ঘিরে হট্টগোল FORMER POSTAL WORKER CHARGED WITH CASHING STOLEN U.S. TREASURY CHECKS New York Attorney General James Calls on Congress to Protect Americans from Unchecked AI Development নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন: নতুন কমিটি ঘোষণা, ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যাদা দেওয়ার দাবি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার যাত্রা শুরু ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু; নিউইয়র্কে জাতিসংঘের সামনে তদন্ত ও বিচারের দাবিতে প্রবাসীদের মানববন্ধন নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সব ক্যাটাগরি

জাতিসংঘে ইউএনজিএ ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: September 26, 2026 | 9:09 pm

নিউজ২৪ইউএস.কম, নিউইয়র্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল স্টাফ প্রোফাইল অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে বর্তমানে ৪০ জন কর্মকর্তা ও কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন বাংলাদেশি।

জাতিসংঘের তালিকায় জাইমা রহমানকে “Legal Officer” হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি সভাপতির কার্যালয়ের Executive Office-এ দায়িত্ব পালন করছেন এবং তাঁর পদটি জাতিসংঘের P3 level-এর।

একই কার্যালয়ে বাংলাদেশের কূটনীতিক মো. আব্দুল আলিম দায়িত্ব পালন করছেন “Deputy Chef de Cabinet” হিসেবে। তাঁর পদটি D1 level। ফলে পদটির বাংলা রূপ হিসেবে ‘ডেপুটি শেফ দ্য ক্যাবিনেট’ ব্যবহার করাই জাতিসংঘের অফিসিয়াল পদবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশের অন্য কর্মকর্তাদের মধ্যে মোয়াজ্জেম হোসেন ‘Adviser and Administrative Assistant’, মাফিজুল ইসলাম ‘Senior Adviser, Digital Innovation and Artificial Intelligence’, জাকির আহমেদ ‘Senior Adviser, Sustainable Development and Climate Change’ এবং মো. রফিকুল আলম মোল্লা ‘Senior Adviser, Countries in Special Needs’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এসব কর্মকর্তার কেউ কেউ নিয়মিত বাজেট, জাতিসংঘের বিভিন্ন বিভাগ বা সদস্যরাষ্ট্রের মাধ্যমে দপ্তরে যুক্ত হয়েছেন। অফিসিয়াল স্টাফ প্রোফাইলে জাইমা রহমান ও মাফিজুল ইসলামকে নিয়মিত বাজেটের আওতাভুক্ত পদে এবং আব্দুল আলিম, জাকির আহমেদ, রফিকুল আলম মোল্লা ও মোয়াজ্জেম হোসেনকে সদস্যরাষ্ট্র থেকে দ্বিতীয়করণে (secondment) দায়িত্বপ্রাপ্ত হিসেবে দেখানো হয়েছে।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। জাতিসংঘের প্রকাশিত জীবনীতে তাঁকে যুক্তরাজ্য ও বাংলাদেশে অভিজ্ঞতাসম্পন্ন barrister এবং legal and policy professional হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে আইন ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করেন এবং ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন।

ড. খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ৮১তম অধিবেশনের মেয়াদ ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

জাতিসংঘের অফিসিয়াল তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে বর্তমানে ২৯টি জাতীয়তার প্রতিনিধিত্ব রয়েছে। ড. খলিলুর রহমান তাঁর কার্যালয়ে ভৌগোলিক ও লিঙ্গভিত্তিক ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ