Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: October 1, 2026 | 8:48 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে স্বশরীরে উপস্থিত হয়ে কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের জন্য ফি পরিশোধের পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। ১ অক্টোবর ২০২৬ থেকে কনস্যুলেটে সরাসরি সেবা গ্রহণের ক্ষেত্রে কনস্যুলার ফি আর মানি অর্ডার, ব্যাংক সার্টিফাইড চেক কিংবা নগদ অর্থে পরিশোধ করা যাবে না। এ ক্ষেত্রে শুধু বৈধ ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

বুধবার কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ অর্থ পরিশোধব্যবস্থার কথা জানানো হয়েছে।

কনস্যুলেটের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর থেকে স্বশরীরে উপস্থিত হয়ে যেকোনো কনস্যুলার সেবা গ্রহণের সময় নির্ধারিত ফি পরিশোধে মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণ করা হবে না। একইভাবে নগদ অর্থ দিয়েও ফি দেওয়ার সুযোগ থাকবে না। ফলে সরাসরি কনস্যুলার সেবা নিতে আসা প্রত্যেক সেবাগ্রহীতাকে সঙ্গে করে একটি বৈধ ও সক্রিয় ডেবিট অথবা ক্রেডিট কার্ড আনতে হবে।

তবে নতুন এই নিয়ম ডাকযোগে পাঠানো আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কনস্যুলেট জানিয়েছে, ডাকযোগে প্রেরিত আবেদনের ক্ষেত্রে বর্তমানের মতোই মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। অর্থাৎ, পরিবর্তিত পেমেন্ট ব্যবস্থা মূলত কনস্যুলেটে স্বশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণের ক্ষেত্রে কার্যকর হচ্ছে।

নতুন ব্যবস্থার ফলে পাসপোর্ট, ভিসা, নাগরিকত্ব, জন্মনিবন্ধন, সত্যায়নসহ বিভিন্ন কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের ফি পরিশোধের প্রস্তুতিতে পরিবর্তন আনতে হবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানি অর্ডার বা চেকের মাধ্যমে কনস্যুলার ফি পরিশোধ করে আসছেন, তাদের কনস্যুলেটে যাওয়ার আগে নতুন নিয়মটি বিবেচনায় নিতে হবে।

কনস্যুলেট কর্তৃপক্ষ সেবাগ্রহীতাদের নির্ধারিত সেবা গ্রহণের আগে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি সম্পর্কে সংশ্লিষ্ট নির্দেশনা দেখে আসার অনুরোধ করেছে। একই সঙ্গে কনস্যুলেটে উপস্থিত হওয়ার সময় বৈধ ও সক্রিয় ডেবিট অথবা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কনস্যুলেট জেনারেল বলেছে, প্রবাসীদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন, দক্ষ ও সময়োপযোগী সেবা নিশ্চিত করার লক্ষ্যেই কনস্যুলার কার্যক্রমে এই আধুনিকায়ন করা হয়েছে। নতুন অর্থ পরিশোধব্যবস্থা কার্যকর করার মাধ্যমে সরাসরি সেবা গ্রহণের ক্ষেত্রে ফি সংগ্রহের প্রক্রিয়াকে আরও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়ম বাস্তবায়নে সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ