Tuesday, 10 November 2026 |
শিরোনাম
‍ড. মোস্তফা সারওয়ারের কাব্যত্রয়ী : প্রেম, নির্বাসন, রূপান্তর ও অস্তিত্বের এক স্বতন্ত্র নন্দনভূমি’ নিউইয়র্কে নারী উদ্যোক্তাদের উৎসব ‘বাংলার গল্প’ প্রদর্শনী ও সেমিনারে দেশীয় পণ্যের সমাহার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২৩৭ আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা বাংলাদেশের জেল হত্যা দিবসে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ চলছে প্রতিনিধি পরিষদের ৪৩৫ ও সিনেটের ৩৫ আসনে ভোট; ৩৬ রাজ্যে গভর্নর নির্বাচনের লড়াই New York Attorney General James Secures $220 Million from General Motors for Selling Drivers’ Private Data সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! নিউইয়র্কে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র’র আয়োজনে ‘৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের বিচার বিভাগের কার্যক্রম ও সমসাময়িক প্রেক্ষাপট’ নিয়ে সেমিনার হারিকেন স্যান্ডির ক্ষত থেকে শিক্ষা; সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নারী উদ্যোক্তাদের উৎসব ‘বাংলার গল্প’ প্রদর্শনী ও সেমিনারে দেশীয় পণ্যের সমাহার

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: November 10, 2026 | 7:36 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রদর্শনী ও সেমিনার ‘বাংলার গল্প’। স্থানীয় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য এ আয়োজনে দেশীয় পোশাক, বুটিকস, গয়না, হস্তশিল্প ও কুটিরশিল্পের নানা পণ্যের সমাহার ঘটে। পাশাপাশি ছিল ব্যবসায়িক কর্মশালা, সেমিনার, সাংস্কৃতিক পরিবেশনা ও লাইভ কনসার্ট।

গত ৭ নভেম্বর ২০২৬, শনিবার জ্যামাইকার আল-আকসা পার্টি হলে ‘হার রাইজ এলএলসি’ (Her Rise LLC) ও ‘উইমেন অ্যান্ড ই-কমার্স’-এর যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্কের কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসসহ বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে দিনভর উৎসবমুখর ছিল মেলা প্রাঙ্গণ।

আয়োজনটির পৃষ্ঠপোষকতায় ছিল গোল্ডেন এজ হোম কেয়ার। সহযোগিতায় ছিল আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব। মেলার সার্বিক ব্যবস্থাপনায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন নাসরিন আক্তার ঝুমুর (আণিকা ফ্যাশন ও অর্কেস্ট্রা ক্রাফট)। ‘উইমেন অ্যান্ড ই-কমার্স’ ও ‘হার রাইজ’-এর পক্ষে দায়িত্বে ছিলেন নাসিমা আক্তার নিশা ও স্বর্ণলতা। তিন নারী উদ্যোক্তার সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টায় ‘বাংলার গল্প’ আয়োজনটি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক। তিনি মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনকের সেক্রেটারি মোহাম্মদ আলী এবং নিউইয়র্ক মেয়র অফিসের ডেপুটি চীফ বিজনেস ডাইভারসিটি অফিসার দিলীপ চৌয়ান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ডেমোক্রেটিক কুইন্স কাউন্টি কমিটির সদস্য ফাহাদ সোলায়মান, আনন্দ বার্তার প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম জয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বাদল এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফয়সল আহমেদ।

এ ছাড়া ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের সভাপতি ড. রফিক, সাধারণ সম্পাদক ডা. কামরুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মুক্তার, তরিকুল এইচ বাদল,  কমিউনিটি অ্যাক্টিভিস্ট দেলোয়ার মানিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নারীদের অগ্রাধিকার প্রতিষ্ঠা ও স্বাবলম্বী করে তুলতে কাজ করা সামাজিক সংগঠন ‘তারার আলো’র প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। সংগঠনের সভাপতি মিনা ইসলামের নেতৃত্বে মারিয়া, লাকী, খুশি, শামীমা, লাভলী ও পান্নাসহ সংগঠনের স্বেচ্ছাসেবকেরা আয়োজনে সহযোগিতা করেন।

প্রধান অতিথি শাহ শহীদুল হক বলেন, স্থানীয় ব্যবসাকে উৎসাহিত করা এবং নারী উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রবাসীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ‘বাংলার গল্প’ আয়োজনের প্রতি মানুষের আগ্রহ ও সমর্থনের প্রতিফলন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলার গল্প’ কেবল পণ্য প্রদর্শনী ও কেনাকাটার আয়োজন নয়; বরং প্রবাসী নারী উদ্যোক্তাদের মূলধারার ব্যবসায় সম্পৃক্ত করার একটি উদ্যোগ। এ লক্ষ্যেই আয়োজনের অংশ হিসেবে বিশেষ কর্মশালা ও সেমিনারের ব্যবস্থা করা হয়।

সেমিনারে যুক্তরাষ্ট্রে নতুন ব্যবসা প্রতিষ্ঠার আইনি প্রক্রিয়া, ডিজিটাল মার্কেটিং, ব্যবসায়িক নেটওয়ার্কিং, আর্থিক ব্যবস্থাপনা ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অভিজ্ঞ মেন্টর ও সফল ব্যবসায়ীরা। এতে নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তারা ব্যবসা পরিচালনা, বাজার সম্প্রসারণ এবং নিজেদের উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পান।

প্রদর্শনীতে নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পোশাক, বুটিকস, জুয়েলারি, হস্তশিল্প ও কুটিরশিল্পের নানা পণ্যের স্টল স্থান পায়। দর্শনার্থীরা পণ্য দেখার পাশাপাশি কেনাকাটায় অংশ নেন। এতে প্রবাসে দেশীয় পণ্যের প্রচার ও নারী উদ্যোক্তাদের সঙ্গে ক্রেতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাইভ কনসার্ট। আমন্ত্রিত শিল্পী নাজু আখন্দ, ত্রিনিয়া হাসান ও মেহার সংগীত পরিবেশনায় মেতে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। দেশীয় খাবার, সাংস্কৃতিক আবহ, উদ্যোক্তা ও ক্রেতাদের পারস্পরিক যোগাযোগ এবং সংগীতের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় ‘বাংলার গল্প’ প্রদর্শনী ও সেমিনার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ