Tuesday, 22 September 2026 |
শিরোনাম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন New York Attorney General James Stops Trump Administration’s Attempt to Gut Social Services নিউইয়র্কে হার রাইজ ও উই এর যৌথ আয়োজনে দু’দিনের মেলা-সেমিনার; ব্যবসা, ট্যাক্স, আইনি কাঠামো ও বাজার সম্প্রসারণে পরামর্শ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব আয়োজিত স্বাগত প্রাতরাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ও ডা. জুবাইদা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ১৯৭১-এর ‘ব্লকেড’ আন্দোলনে সাহসী ভূমিকার জন্য ফিলিস টেলরের প্রতি কৃতজ্ঞতা নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে তারেক রহমানের আগমন ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে : সাধারণ পরিষদে ভাষণ ২৪ সেপ্টেম্বর, ঢাকার উদ্দেশে রওনা ২৫ সেপ্টেম্বর রাতে Global financial architecture must create conditions for sustainable development — Dr. Titumir নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন ‘ভ্রমণ নিষেধাজ্ঞার’ খবর ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যস্ততায় সফর সংক্ষিপ্ত
সব ক্যাটাগরি

মুক্তিযোদ্ধা সম্মাননা, কবিতা-গান আর পিঠা উৎসবের মধ্য দিয়ে নিউইয়র্কে ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’র স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: April 2, 2026 | 6:45 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা দিবস উদযাপন করলো ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’। গত ২৭ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া সঙ্গীত এবং প্রবাস প্রজন্মের অংশগ্রহণের মধ্য দিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সবিতা দাস স্বাগত বক্তব্য রাখেন। এ সমাবেশ সঞ্চালনা ও পরিচালনা করেন মুনমুন সাহা ও সুস্মিতা সেন। সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, রাশেদ আহাম্মেদ এবং আবুল বাশার চুন্নু। এসময় অতিথির বক্তব্যে নিউইয়র্ক স্টেটের এ্যাসেম্বলীম্যান স্টিভ্যান রাঘা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বহুজাতিক সমাজে বাঙালিরা আপন মহিমায় উদ্ভাসিত হচ্ছেন। আমার অফিস সবসময় বাংলাদেশিদের পাশে রয়েছে।
উল্লেখ্য, এই সংগঠনের চেয়ারম্যান ড. সবিতা দাসকে স¤প্রতি জাতিসংঘের একটি সংস্থা চারটি এওয়ার্ড প্রদান করেছে নারী উন্নয়নে অপরিসীম অবদানের জন্যে। এজন্য সমাবেশে ড. সবিতাকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। এ সময় আরো বক্তব্য দেন কমিউনিটি লিডার হুমায়ূন আহমেদ চৌধুরী, নূর ইসলাম বর্ষণ, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি’র সিইও আলিম খান আকাশ। সার্বিক সমন্বয়ে ছিলেন ডা. দর্শনা দাস গাঙ্গুলি, ডা. প্রভাত চন্দ্র দাস।
সমাবেশে সঙ্গীত পরিবেশন করেন রুনা সাহা, রুনা রায়, অরুনা সাহা, জুলি খাস্তগীর, অনিন্দিতা ভট্টাচার্য, অঙ্কিতা বিশ্বাস, শিলা চন্দা,আয়শা খান, ফারজিন স্বর্ণা, সোমা রোজারিয়ো, মিতা ঘোষ, মিলি বসাক, আইভি রহমান, রুবাইয়া শবনম, চমেন আফরোজ জুঁই সুস্মিতা হালদার, মিলি বসাক, দেবি সরকার প্রমুখ। তবলায় সঙ্গত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাদক তপন মোদক। যন্ত্রিদের মধ্যে আরো ছিলেন তাঞ্জিন সজীব, নিক্সন প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে বিশেষভাবে সম্মান জানানোর পর ও ফুলেল শুভেচ্ছা জানায় ছোট্টমণি রূপন্তী, অথরা ঘোষ এবং পূর্ণা দেব। সমাবেশে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শনী এবং তা সকলের মধ্যে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ