Friday, 20 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল: বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হাকিম জেফরিস UN General Assembly Adopts Rohingya Resolution with Overwhelming Support; Bangladesh Calls for Urgent Action on Repatriation বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত, ১২৮ দেশের সমর্থন, বিপক্ষে ৬; প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের নিউ জার্সিতে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান New York Attorney General James Urges New York City Construction Workers to File Claims in $1.4 Million Alba Settlement নিউইয়র্কের ব্রঙ্কসে ‘চল চল ঢাকা চল’ স্লোগানে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের পথসভা নিউইয়র্কে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্মরণ সভায় ভার্চুয়ালি বক্তব্যে শেখ হাসিনা: তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন ও আবাহনী ক্রীড়া চক্রের অপূরণীয় ক্ষতি হয়েছে FORMER CATHOLIC SCHOOL CONTRACTOR INDICTED FOR FALSIFYING TIME SHEETS AND STUDENT PROGRESS REPORTS
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল: বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: November 20, 2026 | 5:55 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএনপি নেতা এবাদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।

অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আনোয়ার হোসেন, এম এ সবুর, কাজী আজম, ফিরোজ আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, বিএনপি নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্যসচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, বিএনপি নেতা ফারুক মজুমদার, হেলাল উদ্দিন, সৈয়দ মুরাদুল হাসান রেজা, সুরুজ্জামান, সাত্তার সরকার, স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, সিটি বিএনপির নেতা খলকুর রহমান, আ জ ম জাহাঙ্গীর, স্টেট বিএনপির নেতা রিয়াজ মাহমুদ, আব্দুল আহাদ, ডিউক কান, নূরে আলম, ড. রফিক, মাসুদ রানা, মনিরুল ইসলাম, মানিক, কৃষিবিদ সোলায়মান, মঈনুদ্দিন নটু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করে একটি গণধিকৃত মহল রাজনৈতিক ফায়দা হাসিলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রবাসেও তাদের তৎপরতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে দেশপ্রেমিক প্রবাসীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে সব ধরনের অপতৎপরতা প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যান্য বক্তারা অভিযোগ করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ পার্শ্ববর্তী একটি দেশের মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাঁরা বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গুম, খুন কিংবা ক্রসফায়ারের মতো পথ পরিহার করে দেশে স্থিতিশীলতা, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করার অপচেষ্টা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে আলহাজ সোলায়মান ভূঁইয়া অনুষ্ঠান সফল করতে সহযোগিতার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোজাম্মেল হক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ